ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

সাঁড়াশি অভিযানে মালয়েশিয়ায়, ৯৫ জন বাংলাদেশিসহ আটক তিন শতাধিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১
  • ২৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান চালিয়ে ৯৫ বাংলাদেশিসহ তিন শতাধিক অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

গত বৃহস্পতিবার স্থানীয় সময় দিবাগত রাত ১২টায় তাদের আটক করা হয়।

মালয়েশিয়ার অভিবাসন মহাপরিচালক জানান, মালয়েশিয়ার অভিবাসন বিভাগের অভিযানে জালান ইকো ম্যাজেস্টিক ১/২ সি, কাজাংয়ে একটি শেয়ার্ড হাউস এলাকা থেকে ৩২৬ জন অভিবাসীকে আটক করা হয়। কাগজ যাচাইয়ের পর ২৯৭ অভিবাসীকে রেখে বাকি ২৯ জনকে ছেড়ে দেওয়া হয়।

তিনি আরো বলেন, অধিকতর তদন্তের জন্য আটকদের সিমোনিয়াহ ইমিগ্রেশন ডিপোতে ১৪ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

যেসব বিদেশিদের আটক করা হয়েছে তাদের অধিকাংশই নির্মাণশ্রমিক। কেউ কেউ ব্যবসায়ীও।

তিনি আরো বলেন, আটকদের মধ্যে ৯৫ জন বাংলাদেশি এবং ৯৪ জন ইন্দোনেশিয়ান পুরুষ ও ২৮ জন নারী রয়েছেন। এছাড়া মিয়ানমারের ৬৬ জন, ঘানার একজন, ভিয়েতনামের ছয়জন পুরুষ ও সাতজন নারী রয়েছেন।

খায়রুল দাজেমি দাউদ সাংবাদিকদের বলেন, আশপাশের বাসিন্দারা অভিযোগ করেছেন, জনবসতিতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। তারা আবাসন ও কর্মচারী সুবিধা আইন বা আইন ৪৪৬ এর ন্যূনতম মান লঙ্ঘন করেছে। আইন ৪৪৬ মেনে না চলার অপরাধে এসব শ্রমিকদের নিয়োগকারীদের ৫০ হাজার রিঙ্গিত জরিমানা করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

সাঁড়াশি অভিযানে মালয়েশিয়ায়, ৯৫ জন বাংলাদেশিসহ আটক তিন শতাধিক

আপডেট টাইম : ১১:৫৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১