ঢাকা ০২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

আওয়ামী লীগের সম্মেলন ১০ জুলাই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫০:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০১৬
  • ৩৯৯ বার

ইউনিয়ন পরিষদের নির্বাচনের কারণে দলীয় কাউন্সিল পিছিয়েছে আওয়ামী লীগ। প্রাথমিকভাবে আগামী ১০ ও ১১ জুলাই পরবর্তী কাউন্সিলের দিন নির্ধারণ করা হয়েছে। রোববার রাতে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে কাউন্সিলের এ দিন নির্ধারণ করা হয়। বৈঠকে উপস্থিত সম্পাদকমণ্ডলীর দুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়ে দেন, ২৮ মার্চ সম্মেলন হচ্ছে না। কারণ আমরা নির্বাচনকে গুরুত্ব দিই। আমাদের পার্টির যে ডেলিগেট ও কাউন্সিলররা আসে, তা তৃণমূল থেকে আসে। কিন্তু নির্বাচন চলাকালীন তারা আসতে পারবেন না।
তিনি বলেন, সম্মেলনই একটা সময়, যখন সকলে মিলে আসে। তাই সেই সুযোগটা তাদের দিতে হবে। এ ক্ষেত্রে তারিখটা আমাদের একটু অ্যাডজাস্ট করতে হবে। সম্মেলনের তারিখ পিছিয়ে আরও কয়েকটি কাজ করার নির্দেশনাও কেন্দ্রীয় নেতাদের দিয়েছেন সভানেত্রী শেখ হাসিনা।
প্রসঙ্গত, আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিল হয়েছিল চার বছর আগে ২০১২ সালে ডিসেম্বরে। সে অনুযায়ী গত ২৯ ডিসেম্বর বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে গেলেও কাউন্সিল করতে সময় নেয় দলটি। এ কমিটির মেয়াদ আরেক দফা ছয় মাস বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

আওয়ামী লীগের সম্মেলন ১০ জুলাই

আপডেট টাইম : ১০:৫০:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০১৬