হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ জেলা মিঠামইন উপজেলার হাওর এলাকার সন্তান বিশিষ্ট সফল শিক্ষাবিদ বর্ষীয়ান রাজনৈতিক বিদ মহামান্য রাষ্ট্রপতির ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপাল আব্দুল হক নুরুর রোগমুক্তির জন্য গতকাল বৃহস্পতিবার (২৩শে সেপ্টেম্বর) দৈনিক বাংলা ফকিরাপুল দি বাদশা, হোটেলের পাঁচ তলায় ঢাকাস্থ মিঠামইন উপজেলার সমিতির সভাপতির নিজ অফিসে আশু রোগমুক্তির জন্য স্বাস্থ্য বিধি মেনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন বিশিষ্ট সিনিয়র সাংবাদিক ঢাকাস্থ মিঠামইন উপজেলা কল্যাণ সমিতির সেক্রেটারি রাজেন্দ্র দেব মন্টু, সভাপতিত্ব করেন মিঠামইন উপজেলার সমিতির সভাপতি মশিউর রহমান চৌধুরী মেজবাহ । মিলাদ ও দোয়া মাহফিলে মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপাল আব্দুল হক নুরু ও তাদের পরিবারের সন্তানের সুস্থতা সহ দেশ, জাতি ও বিশ্বের শান্তি কামনা করা হয়।
ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা সমিতির বিশিষ্ট ব্যক্তিগনের উপস্থিতিতে ঢাকাস্থ মিঠামইন কল্যাণ সমিতির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মীর ঢাকাস্থ ইটনা মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার সমিতির সেক্রেটারি অ্যাড. বিমল চন্দ্র এডভোকেট খলিলুর রহমান মোহাম্মদ বিল্লাল হোসেন মোহাম্মদ আজিজুল হক শফিকুল ইসলাম মান্নান অ্যাডভোকেট আলাউদ্দিন কামরুল হাসান বাবু আবুল খায়ের উজ্জল সহ ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলার সকল পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
Reporter Name 























