ঢাকা ০১:০৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বউকে হারিয়ে দিশেহারা এক স্বামী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০১৬
  • ৪৫২ বার

বউ হারানোর ঘটনা এর আগে না ঘটলেও এবার ঘটেছে মৌলভীবাজারের কুলাউড়ায়। প্রেম করে বিয়ে করে ভালোবাসার মানুষটিকে হরিয়ে এখন দিশেহারা স্বামী। বউকে ফিরে পেতে তিনি সহায়তা চেয়েছেন পুলিশের।

সূত্র মতে, কুলাউড়ার শরিফপুর ইউনিয়নের বাসিন্দা আমির খাঁনের ছেলে কামাল খাঁন। ২০১০ সালে প্রেম করে বিয়ে করেন পার্শ্ববর্তী কমলগঞ্জ উপজেলার লাঙ্গুরপুল গ্রামের শামছুল ইসলামের মেয়ে ফারজানা আক্তার শিরিনকে।

কিন্তু

এ বিয়েতে মত ছিল না ফারজানার পরিবারের। এ নিয়ে ফারজানার মা রাবেয়া আক্তার কামালের বিরুদ্ধে মামলা করেন। বর্তমানে মামলাটি নারী শিশু আদালতে বিচারাধীন।

এদিকে বিয়ের পর থেকে সুখেই চলছিল তাদের সংসার। এরই মধ্যে তাদের ঘরে এক কন্যাসন্তান আসে। জুই খাঁন নামে ওই মেয়ের বয়স এখন ৪ বছর। কিন্তু গত ১৪ মার্চ ডাক্তার দেখানোর কথা বলে মেয়ে জুইকে নিয়ে স্থানীয় শমসেরনগর বাজারে যান ফারাজানা খানম শিরিন। এরপর থেকেই নিখোঁজ রয়েছেন ফারজানা। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।

স্ত্রী ফারজানাকে হারিয়ে পাগলপ্রায় স্বামী কামাল। স্ত্রীর সন্ধানে ১৬ মার্চ রাতে কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এ বিষয়ে তার স্বামী থানায় জিডি করেছেন। গৃহবধূকে খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বউকে হারিয়ে দিশেহারা এক স্বামী

আপডেট টাইম : ১০:৫৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০১৬