ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

আমি হচ্ছি কানাডা সরকারে প্রথম বাংলাদেশি মন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৬:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
  • ২৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ আমি নিজেকে কানাডায় ‘প্রথম বাংলাদেশিদের জন্য মন্ত্রী’ হিসেবে দাবি করেছেন ফেডারেল জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী বিল ব্লেয়ার। তিনি জানান, এই দেশের প্রধানমন্ত্রী যখন আমাকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন, আমি তাঁকে বলেছি- আমি হচ্ছি কানাডা সরকারে প্রথম বাংলাদেশিদের জন্য মন্ত্রী। কারণ আমি সবচেয়ে বেশিসংখ্যক বাংলাদেশি কানাডিয়ানের প্রতিনিধিত্ব করি, তাদের সেবা করি।

কানাডার বাংলা পত্রিকা ‘নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগরের সঞ্চালনায় সম্প্রচারিত ‘শওগাত আলী সাগর লাইভের’ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

প্রসঙ্গত, আগামী ২০ সেপ্টেম্বরের নির্বাচনে তিনি লিবারেল পার্টির মনোনয়নে স্কারবোরো সাউথওয়েস্ট নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্কারবোরো সাউথওয়েস্ট এলাকায় সর্বাধিক সংখ্যক বাংলাদেশি কানাডিয়ান ভোটার বসবাস করেন।

এ নির্বাচনী এলাকা থেকেই প্রভিন্সিয়াল সংসদে এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম।

আলোচনায় বিল ব্লেয়ার বলেন, কানাডার তিনটি নির্বাচনী আসনে বাংলাদেশি ভোটারের প্রাধান্যগুলো হচ্ছে- তার নিজের স্কারবোরো সাউথওয়েস্ট, বিচেস ইস্ট ইয়র্ক এবং কুইবেকের পাপিন্যু। তিনি বলেন, স্কারবোরো সাউথওয়েস্টে আমি, বিচেস ইস্ট ইয়র্কে নাথানিয়াল আরস্কিন স্মিথ এবং পাপিন্যূতে জাস্টিন ট্রুডো এমপি হিসেবে প্রতিনিধিত্ব করছেন।

বিল ব্লেয়ার বলেন, আমরা তিনজন প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি এবং বাংলাদেশি কমিউনিটির নানা বিষয় নিয়ে আমাদের মধ্যে আলাপ হয়। আমি জাস্টিন ট্রুডোকে বলেছি- আমি হচ্ছি কানাডা সরকারে প্রথম বাংলাদেশি মন্ত্রী, কারণ আমি সবচেয়ে বেশি বাংলাদেশি কানাডিয়ানদের প্রতিনিধিত্ব করি।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আমাকে স্মরণ করিয়ে দিয়েছেন তিনিও সর্বাধিক সংখ্যক বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্ব করেন এবং সেজন্য তিনি গর্বিত। কানাডায় বাংলাদেশি কমিউনিটি কতটা গুরুত্বপূর্ণ, কতটা গতিশীল- সেটা জাস্টিন ট্রুডো এবং আমি হৃদয় দিয়ে উপলব্ধি করি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

আমি হচ্ছি কানাডা সরকারে প্রথম বাংলাদেশি মন্ত্রী

আপডেট টাইম : ১২:৩৬:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১