ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী অধিনায়ক হলে গোল উদযাপন করার সময় পাবেন না হালান্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি—দাবি পাকিস্তানের পানিতে তলিয়ে আছে কমিউনিটি ক্লিনিক, নেই স্বাস্থ্যসেবা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে?

মালয়েশিয়ায় খুলে দেয়া হচ্ছে কর্মক্ষেত্র

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১
  • ২৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনামহামারির কারণে মালয়েশিয়ায় দীর্ঘ কয়েক মাস ধরে পুরোপুরি বন্ধ থাকা বিভিন্ন কাজের সাইটগুলো খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। এতে করে স্বস্তি ফিরে এসেছে অভিবাসী কর্মীদের মাঝে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরী ইয়াকুব এ ঘোষণা দেন ।

এদিকে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের যৌথ অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ১২ জন অভিবাসী শ্রমিককে আটক করা হয়েছে এবং অপর অভিযানে ৭ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে ভিসার অপব্যবহারের কারণে ।

দেশটিতে ঝিমিয়ে পড়া অর্থনীতি পুনরুদ্ধার করতে ফেস- ১, ২, ৩ ও ৪ নামে একটি পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এ ধাপগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করে দেশের অর্থনীতিকে চাঙ্গা করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। ১৭ সেপ্টেম্বর থেকে ব্যাপকহারে অর্থনীতি সংশ্লিষ্ট সব সেক্টর খুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

এগুলোর মধ্যে রয়েছে- এতদিন ধরে বন্ধ থাকা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় বিভিন্ন বাণিজ্যিক ব্যবসা প্রতিষ্ঠান, নির্মাণ সেক্টর, কল-কারখানা, পর্যটন স্পট, বিনোদন কেন্দ্র, দোকানপাটসহ গুরুত্বপূর্ণ স্থাপনা।

তবে এসব অর্থনৈতিক খাত পরিচালনা করবেন ইতোমধ্যে যারা ডাবল ডোজ টিকা নিয়ে ১৪ দিন কোয়ারেন্টিন পার করেছেন তারা। যারা লকডাউনে কাজ-কর্ম হারিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় ছিলেন সে সকল প্রবাসীদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরে আসতে শুরু করেছে।

উল্লেখ্য, মালয়েশিয়ায় করোনা মহামারির লকডাউনেও অবৈধ অভিবাসীবিরোধী অভিযান অব্যাহত রাখে দেশটির অভিবাসন বিভাগ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মালয়েশিয়ায় খুলে দেয়া হচ্ছে কর্মক্ষেত্র

আপডেট টাইম : ০৩:০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১