ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

নেত্রকোনায় বিষের বোতল হাতে প্রেমিকার অনশন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
  • ২৫৯ বার

বিজয় দাসঃ নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দায় বিষের বোতল ও ছুরি হাতে নিয়ে প্রেমিকের বড় বোনের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছেন প্রেমিকা। এ খবর পেয়ে বাড়ি ছেড়ে পালিয়েছেন প্রেমিক রুহুল আমিন।

ঘটনাটি ঘটেছে উপজেলার কৈলাটি ইউনিয়নের পাই পুকুরিয়া গ্রামে। রুহুল আমিন উপজেলার মই পুকুরিয়া গ্রামের কালাচাঁন খাঁর ছেলে। সে পাই পুকুরিয়া গ্রামের বড় বোন সেলিমের বাড়িতেই বসবাস করেন। পার্শ্ববর্তী বোবাহালা বাজারে পোশাক ও ফ্লেক্সিলোডের দোকান রয়েছে তাঁর।

গত সোমবার (৩০ আগস্ট) বিকেল পাঁচটার দিক থেকে রুহুল আমিনের ভগ্নিপতি সেলিমের ঘরে অবস্থান নেয় প্রেমিকা মাদ্রাসা পড়ুয়া ওই ছাত্রী (২০)।

জানা যায়, প্রায় তিন বছর ধরে মোবাইল ফোনের মাধ্যমে রুহুল আমিনের সঙ্গে তাঁর সম্পর্ক। এ সময় তাদের মধ্যে সরাসরি যোগাযোগ ও একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে। সম্প্রতি রুহুল আমিনকে বিয়ের জন্য চাপ দিলে তিনি টালবাহানা শুরু করেন। যে কারণে বাধ্য হয়ে তিনি এ বাড়িতে বিষের বোতল ও ছুরি নিয়ে অবস্থান করছেন। এর আগে থেকেই তিনি সেলিমের এই বাড়ি চিনতেন রুহুল আমিনের মাধ্যমে। ওই তরুণী আরও বলেন, ‘আমি কোনো মামলা করব না। হয় রুহুল আমিন আমাকে বিয়ে করবে নয়তো আমি আত্মহত্যা করব।’

এবিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ খান জানান, ঘটনার বিষয়টি নিয়ে কোন অভিযোগ হয়নি। এলাকার গণ্যমান্যরা বিষয়টির সমাধান করে দিতে পারলে খুবই ভালো হয়। তারা সমাধান দিতে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

নেত্রকোনায় বিষের বোতল হাতে প্রেমিকার অনশন

আপডেট টাইম : ০৩:২২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১