ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

করিমগঞ্জ-তাড়াইলের গণমানুষের নেতা দুইবারের সাবেক এমপি ড. মিজানুল হক আর নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
  • ২৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ তৎকালীন কিশোরগঞ্জ-৪ বর্তমান কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের টানা দুইবারের সংসদ সদস্য গণমানুষের নেতা ড. মিজানুল হক (৭৬) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

করোনায় আক্রান্ত হয়ে গত ২৮ জুলাই থেকে তিনি সেখানে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় করোনামুক্ত হওয়ার পর তিনি বাড়ি ফিরে যান।

সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ২০ আগস্ট আবারও তিনি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তিনি উচ্চমাত্রার ডায়াবেটিসে ভুগছিলেন।

ড. মিজানুল হক ১৯৯১ ও ১৯৯৬ সালের ১২ জুনের দু’টি জাতীয় সংসদ নির্বাচনে করিমগঞ্জ-তাড়াইল আসন থেকে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে বিজয়ী হন।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের সময় সাবেক এ সংসদ সদস্য জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

তাঁর সময়ে এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড সাধিত হয়। পরিচ্ছন্ন ইমেজের এ নেতা ছিলেন অত্যন্ত সহজ, সরল ও কর্মীবান্ধব।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুর সংবাদে কিশোরগঞ্জের রাজনৈতিক অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

করিমগঞ্জ-তাড়াইলের গণমানুষের নেতা দুইবারের সাবেক এমপি ড. মিজানুল হক আর নেই

আপডেট টাইম : ০৮:২৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১