ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

কিশোরগঞ্জে হাছু বাহিনীর প্রধানকে কুপিয়ে হত্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
  • ২৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ জেলার শীর্ষ সন্ত্রাসী হাছু বাহিনীর প্রধান আবু হানিফ ওরফে হাছুকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৭ আগস্ট) ভোরে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটী ইউনিয়নের দনাইল (শ্যামনগর) এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৫টার পর দনাইল (শ্যামনগর) এলাকার একটি স’মিলের পেছনে হাছুকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, হাছুর নামে কিশোরগঞ্জ সদর, হোসেনপুর ও পার্শ্ববর্তী ময়মনসিংহের নান্দাইল থানায় দুই ডজনের মতো মামলা রয়েছে। তার নামে হত্যা, নদী ও বাড়িঘর দখল, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অসংখ্য অভিযোগ রয়েছে। এছাড়া তার নামে এসব অঞ্চলে বাহিনী পরিচালনা করে আধিপত্য বিস্তারেরও অভিযোগ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক হাওর বার্তা  জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

কিশোরগঞ্জে হাছু বাহিনীর প্রধানকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ০৩:০৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১