ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

অষ্টগ্রাম থানার নতুন ওসি মুর্শেদ জামান বিপিএম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
  • ২৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ মুর্শেদ জামান, বিপিএম। গত বুধবার (১৮ আগস্ট) তিনি অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে তিনি ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কর্মরত ছিলেন। তিন বছরের বেশি সময় ধরে সেখানে তিনি সততার সাথে পেশাগত দায়িত্ব পালন করেছেন।

২০১৬ সালের ৭ জুলাই ঈদুল ফিতরের দিন শোলাকিয়া চেকপোস্টে জঙ্গি হামলার পর জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি অসীম সাহসিকতার পরিচয় দেন। এই বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পুলিশ বাহিনীর সর্বোচ্চ পদক ‘বিপিএম’ লাভ করেন।

ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম বলেন, অষ্টগ্রাম থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেষ্ট থাকার পাশাপাশি এ উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে কাজ করে যাব। অষ্টগ্রাম থানাকে একটি আদর্শ থানা হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

অষ্টগ্রাম থানার নতুন ওসি মুর্শেদ জামান বিপিএম

আপডেট টাইম : ০২:৩৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১