ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

কেন জনপ্রিয় হচ্ছে ব্লুটুথ যুক্ত হেলমেট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৬:১৬ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১
  • ২০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ মোটরসাইকেল চালানোর সময়ে পরস্পরের কথা প্রায় শোনাই যায় না। আর এই সমস্যার সমাধান হতে পারে ব্লুটুথ হেলমেট। এছাড়া এতে আরও বেশকিছু সুবিধা রয়েছে। এ কারণে দিন দিন এ ধরনের হেলমেটের জনপ্রিয়তা বাড়ছে।

আসুন জেনে নিই কী কী সুবিধা আছে ব্লুটুথ হেলমেটে-

কথা বলার সুবিধা: ব্লুটুথের মাধ্যমে সংযুক্ত হেলমেট যারা পরবেন, তারা এর মধ্যে দিয়েই পরস্পরের সঙ্গে কথা বলতে পারবেন। একই বাইকের দুই আরোহী বা আলাদা বাইকের আরোহীরা কথা বলতে পারবেন এই হেলমেটের মধ্যে থেকে।

গান শোনার ব্যবস্থা: হেলমেট পরা অবস্থায় হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করা মুশকিল। কিন্তু এ ধরনের হেলমেটেই থাকে গান শোনার ব্যবস্থা।

সহজেই পথনির্দেশ: ফোনের স্পিকারের মাধ্যমে পথনির্দেশ বা ‘নেভিগেশন’ শোনা যেতে পারে। কিন্তু হাওয়ার শব্দে চলন্ত বাইকে বসে তা শোনা মুশকিল। ব্লুটুথ হেলমেটেই তার বন্দোবস্ত রয়েছে।

মোবাইল  রিসিভ করা যাবে: মোটরসাইকেল চালাতে চালাতে ফোনে কথা বলা বিপজ্জনক। কিন্তু অতি প্রয়োজনে তাও করতে হয়। তখন হেলমেট আর কানের মাঝখানে ফোন আটকে রেখে কথা বলেন অনেকে। কিন্তু ব্লুটুথ হেলমেটে ফোন ধরার সুবিধা রয়েছে।

হেলমেট ইন্টারকম অনেক দিন আগেই বাজারে এসেছে। তাতেও একই কাজ হয়। কিন্তু তাতে হেলমেটের সঙ্গে আলাদা করে জুড়ে হয় যন্ত্র। ব্লুটুথ হেলমেটের ক্ষেত্রে তারও ঝামেলা নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

কেন জনপ্রিয় হচ্ছে ব্লুটুথ যুক্ত হেলমেট

আপডেট টাইম : ০২:৩৬:১৬ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১