ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

মিঠামইনে যুবলীগ নেতা বকুল আর নেই: এমপি তৌফিকের শোক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫১:১১ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
  • ২৭৬ বার

রফিকুল ইসলামঃ কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এবং ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম বকুল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাইহি রাজিউন)।

আজ শনিবার (৭ আগস্ট) ভোররাত সোয়া ১২ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৫০ বছর।

তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ জন মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসা নিচ্ছিলেন। বাড়িতে আনার পর অবস্থা অবনতি দেখে জরুরি ভিত্তিতে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়।

তার মৃত্যুতে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম ) আসনের মাননীয় এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এক শোকবার্তায় বলেন, নাহিদুল ইসলাম বকুলের অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং রুহের মাগফেরাত কামনা করছি।

একইভাবে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা ও আত্মার শান্তি কামনা করে শোক প্রকাশ করেছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব ও আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফ কামাল, গোপদিঘী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আজিজুল হক ও সাবেক চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, গোপদিঘী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আশরাফ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুক গোলাপ প্রমুখ।

আজ জহুরের নামাজের পর জানাজা শেষে নিজ গ্রাম শ্যমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়। #

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

মিঠামইনে যুবলীগ নেতা বকুল আর নেই: এমপি তৌফিকের শোক

আপডেট টাইম : ১০:৫১:১১ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১