ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনার অশ্লীল ভাষা আমাদের জন্য লজ্জাজনক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০১৬
  • ৫৭৩ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বিএনপির চেয়ারাপরসন বেগম খালেদা জিয়া বলেছেন, শেখ হাসিনা ভদ্র ব্যবহার করতে জানেন না, ভদ্র ভাষায় কথা বলতেও জানের না। এমন অশ্লীল ভাষা ব্যবহার করে এটা আমাদের জন্য লজ্জাজনক।’

মঙ্গলবার রাতে গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যােলয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয়বাদী মহিলা দল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

খালেদা জিয়া বলেন, ‘হাসিনা জোর করে হলেও প্রধানমন্ত্রীর পদটা দখল করে আছেন। এটা সরকারের নির্বাহীর পদ। কিন্তু তার কথাবার্তা শুনে আমরা দেশের নাগরিক হিসেবে অসম্মনিত বোধ করি।’

তিনি বলেন, ‘এই আওয়ামী লীগ বলেন আর হাসিনাই বলেন তারা ভদ্র ভাষায় কথা বলতে জানে না। এদেরে মুখে কোনো সুন্দর, ভদ্র ভাষা নেই। তাহলে যাদের মুখে ভদ্র ভাষা নেই, তারা মানুষের সঙ্গে ভদ্র আচরণ করবে কি করে?’

বিএনপি চেয়ারপারসন বলেন, গণতন্ত্রহীন দেশ চলতে পারে না। আজকে ঘরে বাইরে নারীরা নিরাপদ নয়। সরকার দ্বারা নারীরা নির্যতিত হয়, পুলিশ দ্বারা নির্যাতিত হয়। আজকে এই দিবসে নারীদের অধিকার রক্ষার জন্য আহ্ববান জানাই।’

খালেদা জিয়া বলেন বলেন, ‘জিয়াউর রহমান নারীদের ঘর থেকে বের করে এনেছিলেন। নারীদের পুলিশে চাকুরি দিয়েছেন, রাষ্ট্রদূতে নিয়োগ দিয়েছিলেন। এমন কি খাল কাটা কর্মসূচিতেও নারীরা যোগ দিয়েছিলেন।’

‘নারীদের সরকারি চাকুরি দেওয়া হয় না, দলীয় লোক ছাড়া তারা চাকুরি দেয় না’ এমনটা উল্লেখ করে তিনি বলেন, ‘প্রাইভেট সেক্টরে বেশি বেশি নারীদের নিয়ে আসা উচিত। বিদেশীদেরও বলব, নারীদেরকে কর্মসংস্থানে এগিয়ে আসতে। কারণ নারী এখন মানসিক এবং দৈহিকভাবে অনেক শক্তিশালী।’

এসময় তিনি সাংবাদিকতা পেশায় নারীদের আরও বেশি করে আসার আহ্বান জানান।

মহিলা দলের সভাপতি নূরে আরা সাফার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন-বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার অশ্লীল ভাষা আমাদের জন্য লজ্জাজনক

আপডেট টাইম : ১১:০৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০১৬