ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

কর্তব্যরত অবস্থায় মারা গেলেন কটিয়াদী থানার এসআই জাহাঙ্গীর আলম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
  • ৩০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানার এসএই জাহাঙ্গীর আলম (৪০) কর্তব্যরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এসআই জাহাঙ্গীর আলম গাজীপুর জেলার শ্রীপুর থানার বাসিন্দা।

তাঁর মৃত্যুতে কটিয়াদী মডেল থানায় কর্মরত পুলিশ সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
জানা যায়, মঙ্গলবার (২৭ জুলাই) সকালে কর্তব্যরত অবস্থায় এসআই জাহাঙ্গীর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

সেখানে অবস্থার অবনতি ঘটলে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ২টার দিকে তার মৃত্যু হয়।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হাবিবুর রহমান বুলবুল বলেন, এসআই জাহাঙ্গীর বুকে ব্যাথা নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।

কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদত হোসেন বলেন, এসআই জাহাঙ্গীর সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া হয়।

সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

কিশোরগঞ্জ পুলিশ লাইন্সে তার নামাজে জানাযা শেষে নিজ বাড়ি শ্রীপুরে লাশ প্রেরণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

কর্তব্যরত অবস্থায় মারা গেলেন কটিয়াদী থানার এসআই জাহাঙ্গীর আলম

আপডেট টাইম : ০৫:৪১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১