ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী অধিনায়ক হলে গোল উদযাপন করার সময় পাবেন না হালান্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি—দাবি পাকিস্তানের পানিতে তলিয়ে আছে কমিউনিটি ক্লিনিক, নেই স্বাস্থ্যসেবা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে?

জার্মানির মানহাইমে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
  • ২৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ জার্মানির মানহাইমে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন বিভিন্ন বিধিনিষেধ আরোপিত থাকায় একত্রিত হতে পারেননি প্রবাসী বাংলাদেশিরা। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়। জার্মানির বিভিন্ন শহর থেকে বিপুলসংখ্যক বাংলাদেশি ঈদ পুনর্মিলনীতে অংশগ্রহণ করেন। ফলে অনুষ্ঠানটি পরিণত হয়েছিল প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায়।

জার্মানির বিশিষ্ট ব্যবসায়ী দেওয়ান সফিকুল ইসলামের সার্বিক তত্বাবধায়নে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল নতুন প্রজন্মের ছেলেমেয়েদের ব্যাপক অংশগ্রহণ। জার্মানিতে জন্মগ্রহণ করা বাংলাদেশি বংশোদ্ভূত নতুন প্রজন্মকে তাদের ভালো ফলাফল এবং সামাজিক কাজের স্বীকৃতিস্বরূপ ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। তারা জার্মানিতে বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন বাহার উদ্দিন চৌধুরী, ফারুক আহমেদ, আব্দুল বাশির, নাসির উদ্দিন ভুঁইয়া, সেলিম উদ্দিন, বেনজির আহমেদ শাহিন, আব্দুর রহমান, আসিফ ইকবাল ভুঁইয়া, মাসুদ আলী, নিয়াজ হাবীবসহ অনেকে।

আয়োজকদের পক্ষ থেকে দেওয়ান সফিকুল ইসলাম জানিয়েছেন, প্রবাসী বাংলাদেশিদের ঐতিহ্যবাহী এ অনুষ্ঠানটি গত বছর করোনা মহামারীর কারণে আয়োজন করা যায়নি। এবার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সবাই মিলে আবার একত্রিত হতে পেরেছেন। তিনি বলেন, এ ধরনের অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করতে এবং নতুন প্রজন্মকে বাংলাদেশ এবং বাংলাদেশের সংস্কৃতি শিখাতে সহায়তা করে। তিনি প্রবাসে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জার্মানির মানহাইমে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা

আপডেট টাইম : ০৯:৫৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১