ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী অধিনায়ক হলে গোল উদযাপন করার সময় পাবেন না হালান্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি—দাবি পাকিস্তানের পানিতে তলিয়ে আছে কমিউনিটি ক্লিনিক, নেই স্বাস্থ্যসেবা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে?

ভারতের পশ্চিমবঙ্গে এক ছাগলের ৮ পা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
  • ২৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বে প্রতিনিয়ত নানা অদ্ভুত ঘটনা ঘটে, যার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। বিষয়গুলো একটু অন্য রকম হওয়ায় মানুষের মধ্যেও সেগুলো কৌতূহল তৈরি করে।

সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে। আট পা নিয়ে একটি ছাগলের বাচ্চার জন্ম হয়। ঘটনায় স্থানীয়দের মধ্যে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিষয়টি নিজের চোখে দেখতে অনেকেই ভিড় জমিয়েছেন ছাগলটির মালিকের বাড়িতে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনা ভাইরাল হয়েছে।

জানা যায়, ছাগটির মালিক সরস্বতী মন্ডল। তার অনেকগুলো গরু ও ছাগল রয়েছে। গত ১৫ জুলাই তার একটি ছাগলের দু’টি বাচ্চা হয়। এর একটি ছিল আট পা-ওয়ালা। কিন্তু জন্মের কিছুক্ষণ পরই সেটি মারা যায়। অন্যটি সুস্থ ও স্বাভাবিক রয়েছে।

সরস্বতী মন্ডল বলেন, ‘এই প্রথম এরকম একটি ঘটনা দেখলাম। জন্মের পাঁচ মিনিটের মাথায় এটি মারা যায়। তবে মা ও অন্য বাচ্চা সুস্থ আছে।’

এর আগে গত এপ্রিলে ভারতের গুজরাটে প্রায় মানুষের মতো দেখতে একটি ছাগলের জন্ম হয়। এটির চারটি পা ও দু’টি কান ছাগলের মতো হলেও বাকিগুলো অঙ্গগুলো অনেকটা মানুষের মতো ছিল। এমনকি এটির লেজও ছিল না। কিন্তু জন্মের দশ মিনিট পরে এটি মারা যায়। স্থানীয়রা মাটি চাপা দেওয়ার আগে এটির পূজাও করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গে এক ছাগলের ৮ পা

আপডেট টাইম : ০৭:৪৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১