ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

মান ঠিক রেখে ছবি পাঠানোর ফিচার আসছে হোয়াটসঅ্যাপে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১০:১৯ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
  • ২৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যা‌পে বেশ কয়েকটি নতুন ফিচার যোগ হচ্ছে। এর মাধ্যমে গ্রাহকরা হোয়াটসঅ্যাপ ব্যবহারে আরো স্বাচ্ছন্দ্য‌বোধ করবেন বলে ধারনা প্রতিষ্ঠান‌টির।

হোয়াটসঅ্যাপের নতুন ফিচারগু‌লোর মধ্যে অন্যতম হলো- চারটি বিভিন্ন ডিভাইসে একই সঙ্গে লগই‌নের সুবিধা। পাশাপাশি এবার থেকে হোয়াটসঅ্যাপে যে‌কো‌নো সাই‌জের ছবি পাঠানো যাবে। আগে পূর্ণ রেজোলিউজশনের ছবি পাঠাতে হলে তা ডকুমেন্ট করে পাঠাতে হতো।

এর আগে হোয়াটসঅ্যাপের প্র‌তিটি অ্যাকাউন্ট একটি মাত্র ডিভাইস থেকে ব্যবহার করা যেত। তাছাড়া, সেই ডিভাইসের সঙ্গে কনেক্ট করে ল্যাপটপ বা কম্পিউটারের ওয়েব থেকে তা ব্যবহার করা যেত। তবে হোয়াটসঅ্যাপ নতুন যে ফিচার আনছে, তাতে এই অ্যাপটি ভিন্ন ভিন্ন চারটি ডিভাইস থেকে ব্যবহার করা যাবে। শুধু তাই নয়, এবার থেকে ফোনের সঙ্গে কনেক্ট না করেই ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ ওয়েব।

হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো ছবি পাঠালে যাতে মান খারাপ না হয়, তার জন্যে নতুন ফিচার আনছে অ্যাপটি। এবার থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাউকে কোনো ছবি পাঠানোর সময়ে হোয়াটসঅ্যাপ আপনাকে তিনটি কোয়ালিটির অপশন (অটো, বেস্ট কোয়ালিটি এবং ডেটা সেভার) থেকে বেছে নেয়ার সুযোগ দেবে। সেই অনুযায়ী আপনি আপনার পছন্দমতো ছবি পাঠাতে পারবেন।

অ্যানড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের আপডেটেড সংস্করণে শিগ‌গিরই নতুন এসব ফিচার পাবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

মান ঠিক রেখে ছবি পাঠানোর ফিচার আসছে হোয়াটসঅ্যাপে

আপডেট টাইম : ০৮:১০:১৯ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১