ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী অধিনায়ক হলে গোল উদযাপন করার সময় পাবেন না হালান্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি—দাবি পাকিস্তানের পানিতে তলিয়ে আছে কমিউনিটি ক্লিনিক, নেই স্বাস্থ্যসেবা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে?

ভূমধ্যসাগর থেকে ৪৯ বাংলাদেশি উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
  • ২৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগরে ডুবে যাওয়া একটি নৌকা থেকে ৪৯ জন বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার (৮ জুলাই) তিউনিসিয়ার নৌবাহিনী তাদের উদ্ধার করে। তিউনিসিয়ার নৌবাহিনীর বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ট্যাপ শুক্রবার (৯ জুলাই) এ কথা জানায়।

দেশটির নৌবাহিনী বলছে, ৪৯ জন বাংলাদেশি ৫ জুলাই লিবিয়ার জুয়ারা উপকূল থেকে ইউরোপ যেতে ভূমধ্যসাগরে একটি নৌকায় চড়েন। যাত্রার তিন দিন পর তিউনিসিয়ার জারজিস উপকূল থেকে ৮০ মাইল দূরে নৌকাটি ভেঙে গেলে ওই ৪৯ জন বাংলাদেশি একটি তেলের ট্যাংকারে আশ্রয় নেন।

সেখান থেকে তিউনিসিয়ার নৌবাহিনীর একদল সদস্য তাদের উদ্ধার করে জারজিসে নিয়ে যান। পরে তাদের বেন গুয়ারদানে এল টেফ শহরে স্থানান্তরিত করা হয়েছে।

এর আগে, ৩ জুলাই লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে বাংলাদেশ, মিসরসহ ৪টি দেশের অন্তত ৪৩ জন অভিবাসী ও শরণার্থীসহ ভূমধ্যসাগরে একটি বিধ্বস্ত নৌকা ডুবে যায়। বাংলাদেশিসহ ওই ৪৩ জনের মৃত্যুর আশঙ্কার কথা জানিয়েছে তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট সোসাইটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ভূমধ্যসাগর থেকে ৪৯ বাংলাদেশি উদ্ধার

আপডেট টাইম : ০৯:০৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১