ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিএসসিসির প্রশাসক আবদুস সালামকে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সংবর্ধনা প্রধানমন্ত্রীর চার বিশেষ সহকারী নিয়োগ “ছোট ভাইয়ের জন্মদিনে বড় ভাইয়ের হৃদয়ছোঁয়া স্মৃতিচারণ—প্রবাসে থেকেও অটুট আত্মার বন্ধন” মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী আমিন উর রশিদ: রাজনীতি ও শিল্পে সফলতার অনন্য দৃষ্টান্ত ফুটপাত ও সড়ক দখলমুক্তে ডিএমপির কড়াকড়ি, না সরালে আইনি ব্যবস্থা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন

কানাডায় ‘দাড়ি রাখায়’ মুসলিম যুবকের ওপর হামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৭:৩০ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
  • ২৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ কানাডার ওন্টারিওতে ইসলামবিদ্বেষী এক শ্বেতাঙ্গ বর্ণবাদী গাড়িচাপা দিয়ে একটি মুসলিম পরিবারের চার সদস্যকে হত্যার কয়েক সপ্তাহ পর এবার সাসক্যাচুয়ানে এক মুসলিম যুবকের ওপর হামলার ঘটনা ঘটেছে।

দাড়ি রাখায় এবং ইসলামি পোশাক পরায় সাসক্যাচুয়ান প্রদেশের সাসকাতুন শহরে দুই অজ্ঞাত বর্ণবাদী সন্ত্রাসী পাকিস্তানি বংশোদ্ভূত মোহাম্মদ কাশিফ (৩২) নামে এক মুসলিম অভিবাসীকে ব্যঙ্গ-বিদ্রূপ ও ছুরিকাঘাত করেছে। খবর দ্যা ডনের।

শুক্রবার সন্ধ্যায় বাড়িতে ফেরার সময় হামলাকারীরা তাকে ছুরিকাঘাত করার সময় চিৎকার করে বলেন, আপনি কেন এই পোশাক পরেছেন? আপনি এখানে কেন? আপনার দেশে ফিরে যান। আমরা মুসলমানদের ঘৃণা করি।

তারা ওই মুসলিম যুবককে- আপনি দাড়ি রেখেছেন কেন? এ কথা বলে তার দাড়ির একটি অংশ কেটে দিয়েছে। পরে তার বাহুতে ছুরিকাঘাত করে। এতে তার ক্ষত স্থানে ১৪টি সেলাই লেগেছে।

এ সময় পাশেই আরেকজন হামলাকারীদের নিয়ে পালিয়ে যেতে গাড়ি নিয়ে অপেক্ষা করছিলেন বলে পুলিশকে জানান কাশিফ।

সাসকাতুন শহরের মেয়র সার্লি ক্লার্ক এক বিবৃতিতে এ ঘটনাকে ভয়ানক ও মর্মান্তিক বলে উল্লেখ করেছেন।

এতে তিনি আরও বলেন, যে বর্ণবাদীরা সমাজে ইসলামভীতি, ঘৃণা ও বর্ণবিদ্বেষ ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

২০ বছর আগে কাশিফ কানাডায় আসেন। ৩-৮ বছর বয়সি তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে এখন তিনি বেশ আতঙ্কে আছেন।

জুনের ৬ তারিখে পাকিস্তানি বংশোদ্ভূত আরেকটি পরিবারকে ইচ্ছে করে গাড়িচাপা দেয় এক শ্বেতাঙ্গ বর্ণবাদী চালক।পুলিশের কাছে তিনি এক কথা অকপটে স্বীকারও করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডিএসসিসির প্রশাসক আবদুস সালামকে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সংবর্ধনা

কানাডায় ‘দাড়ি রাখায়’ মুসলিম যুবকের ওপর হামলা

আপডেট টাইম : ০২:৩৭:৩০ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১