ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

নেত্রকোনায় ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
  • ২২৪ বার
বিজয় দাশঃ নেত্রকোণার দুর্গাপুরে চেয়ারে বসা নিয়ে বাকবিতণ্ডার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও  দুইজন।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের বড়ইউন্দ বাজারে এ ঘটনা ঘটে বলে দুর্গাপুর থানার ওসি শাহনুর এ আলম জানান।
নিহত আনোয়ার হোসেন (২৫) উপজেলার রনাজিরপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।তিনি ময়মনসিংহ আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজে এমএ পড়তেন।
আহতরা হলেন- আনোয়ারের বাবা মকবুল হোসেন (৫৫) ও চাচাত ভাই মনির হোসেন (২২)। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বড়ইউন্দ বাজারে এক ওষুধের দোকানে চেয়ারে বসা নিয়ে আনোয়ারের সঙ্গে একই গ্রামের সোহেল মিয়ার (২২) বাকবিতণ্ডা শুরু হয়। এর জেরে সোহেল ও তার বাবা মরম আলীসহ তাদের আরও লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আনোয়ারের উপর হামলা চালায়।খবর পেয়ে আনোয়ারের বাবা ও চাচাত ভাই ঘটনাস্থলে গেলে তাদের উপরও হামলা চালায়।
“এ সময় ছুরিকাঘাতে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক আনোয়ারকে মৃত ঘোষণা করেন।”
বাকি দুইজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

নেত্রকোনায় ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

আপডেট টাইম : ০৩:৩০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১