ঢাকা ০১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

২ বছরে দেশকে বাঁশের সাঁকো-মুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০১৬
  • ৪২১ বার

২০১৭ সালের মধ্যে দেশকে বাঁশের সাঁকো মুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথাও বলেছেন তিনি। এলক্ষ্যে উপজেলা পর্যায়ে পুল, কালভার্ট নির্মাণ করতে ৩৬৮৪ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন

কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক পরবর্তী এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব তথ্য জানান। তিনি জানান, ৬৪ জেলার ৪৯৮টি উপজেলায় পুল ও কালভার্ট নির্মাণ করে বাঁশের সাঁকো না রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এদিকে একনেকের বৈঠকে এই প্রকল্পসহ ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে গাজীপুর জেলার জয়দেবপুর থেকে মদনপুর পর্যন্ত ৪৮ কিলোমিটার ঢাকা বাইপাস চার লেন সড়কের নির্মাণ প্রকল্পও রয়েছে।

এসব প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৬৬৫০ কোটি ৭৫ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন (জিওবি) ৫৬৯৪ কোটি ৫৬ লাখ ও প্রকল্প সাহায্য ৯৫৬ কোটি ১৯ লাখ টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

২ বছরে দেশকে বাঁশের সাঁকো-মুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট টাইম : ১০:০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০১৬