ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী অধিনায়ক হলে গোল উদযাপন করার সময় পাবেন না হালান্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি—দাবি পাকিস্তানের পানিতে তলিয়ে আছে কমিউনিটি ক্লিনিক, নেই স্বাস্থ্যসেবা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে?

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৪:২৪ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১
  • ২৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ দক্ষিণ আফ্রিকায় মোহাম্মদ তামিম নামের এক বাংলাদেশি ব্যবসায়ী ডাকাতের গুলিতে নিহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় জোহানেসবার্গের লেনাসিয়া নামক এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় প্রবাসীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে ডাকাতির উদ্দেশে অস্ত্রসহ কয়েকজন যুবক তামিমের দোকানে ঢুকে। লুটপাট শেষে চলে যাওয়ার সময় ডাকাত দল তামিমকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

জানা গেছে, তামিমের দেশের বাড়ি নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জের ভূইয়ার হাটে। কমিউনিটিতে পরিচিত মুখ ছিলেন তিনি। তার মৃত্যুতে প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এর আগে আফ্রিকার মালাউইতে কর্মচারীর আঘাতে ঘুমন্ত অবস্থায় এক বাংলাদেশি ব্যবসায়ী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জোহানেসবার্গের রেন্ডপন্টিন এলাকায় বাংলাদেশি মিজানুর রহমানের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

প্রবাসীরা জানান, রাতে ঘুমিয়ে গেলে পাশের রুমে থাকা আফ্রিকার মালাউই কর্মচারী ঘুমন্ত মিজানুর রহমানের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মোবাইল, নগদ টাকাসহ দোকানের মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে স্থানীরা গিয়ে তাকে উদ্ধার করে লেরাতু হাসপাতালে নিয়ে যায়। সেখানেই সোমবার (১৫ জুন) রাতে মিজানের মৃত্যু হয়। সব প্রস্তুতি শেষে শনিবার (১৯ জুন) নিহতের মরদেহ দেশের পাঠানো হবে বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট টাইম : ০১:০৪:২৪ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১