ঢাকা ১০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইন গণমাধ্যম নিবন্ধনের সময় আরো বেড়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৯ ফেব্রুয়ারী ২০১৬
  • ৩৬১ বার

তৃতীয়বারের মতো অনলাইন গণমাধ্যম নিবন্ধনের সময় বাড়িয়েছে সরকার। এ দফায় সময় বাড়ানো হয়েছে এক মাস। সোমবার এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

তথ্য বিবরণীতে জানানো হয়, আগামী ৩১ মার্চ পর্যন্ত অনলাইন গণমাধ্যম নিবন্ধনের আবেদন তথ্য অধিদফতরে জমা দেয়া যাবে।

এর আগে দুই দফায় আবেদন জমার সময় বাড়িয়ে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল সরকার। তৃতীয় দফায় সেই সময় আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হলো।

সরকারি তথ্য অনুযায়ী- বর্তমানে ১৩৮টি অনলাইন সংবাদপত্রকে অ্যাক্রিডিটেশন কার্ড পেয়েছে। সারা দেশের প্রায় তিন হাজার গণমাধ্যম অ্যাক্রিডিটেশন কার্ড পেয়েছে।

নিবন্ধন সংক্রান্ত সরকারি তথ্য বিবরণীতে বলা হয়, ‘বাংলাদেশের অনলাইন পত্রিকার প্রকাশকদের পত্রিকা প্রকাশের ক্ষেত্রে সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা ও অপসাংবাদিকতা রোধের লক্ষ্যে সরকার নিবন্ধন কার্যক্রম চালু করেছে।’

এ লক্ষ্যে নির্ধারিত নিবন্ধন ফরম ও একটি প্রত্যয়নপত্র বা হলফনামা পূরণ করে তথ্য অধিদফতরে জমা দিতে হচ্ছে।

আবেদন ফরম এবং প্রত্যয়নপত্রের নমুনা তথ্য অধিদফতরের ওয়েবসাইটে (www.pressinform.portal.gov.bd) পাওয়া যাচ্ছে। পত্রিকাগুলোকেও তাদের অনলাইন সংস্করণের জন্য নতুন করে আবেদন করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অনলাইন গণমাধ্যম নিবন্ধনের সময় আরো বেড়েছে

আপডেট টাইম : ০৯:১৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৯ ফেব্রুয়ারী ২০১৬