ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হাতে স্টিয়ারিং, কাঁধে নিজের ব্যাগ, কী বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী তরুণীকে মদের বারে ডেকে নিয়ে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প নিয়ে সুসংবাদ দিলেন পানি সম্পদমন্ত্রী হরমুজ প্রণালিতে বাড়ছে জাহাজ চলাচল প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে

উইন্ডোজ ১০ বন্ধের ঘোষণা দিল মাইক্রোসফট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১
  • ২৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ উইন্ডোজ ১০-এর সব ধরনের সাপোর্ট বন্ধের ঘোষণা দিয়েছে এর নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৫ সালের ১৪ অক্টোবর থেকে তারা আর উইন্ডোজ ১০-এর কোনো নতুন আপডেট বাজারে আনবে না। এটির নিরাপত্তায় কোনো সাপোর্টও দেবে না।

একইসঙ্গে মাইক্রোসফট ওএএস বা অপারেটিং সিস্টেমের নতুন জেনারেশন আনার ঘোষণা দিয়েছে। সম্প্রতি প্রকাশিত এক টিজারে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা জানিয়ে দিয়েছেন এমন তথ্য।

তবে উইন্ডোজ ১১ বাজারে আনার বিষয়ে মাইক্রোসফটের আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে আগামী ২৪ জুন পর্যন্ত। ওইদিন আড়ম্বর এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি তাদের আগামী পরিকল্পনা নিয়ে মুখ খুলবে বলে জানিয়েছে। অনেকে বলছেন—ওই অনুষ্ঠানে উইন্ডোজ ১০-এর আত্মপ্রকাশ ঘটতে পারে।

যদিও উইন্ডোজ ১০ বাজারে আনার পর মাইক্রোসফট জানিয়েছিল- এটিই তাদের শেষ ভার্সন। তবে নিজেদের সিদ্ধান্তে বদল এনেছে মাইক্রোসফট।

তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন—২০২৫ সালের পরও উইন্ডোজ ১০ টিকে থাকবে। নতুন অপারেটিং সিস্টেমের সঙ্গে মানিয়ে নেয়ার জন্য আরও কিছু সময় অবশ্যই মাইক্রোসফট তার ব্যবহারকারীদের দেবে। কারণ উইন্ডোজ ৭-এর ক্ষেত্রে এমনটি দেখা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হাতে স্টিয়ারিং, কাঁধে নিজের ব্যাগ, কী বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী

উইন্ডোজ ১০ বন্ধের ঘোষণা দিল মাইক্রোসফট

আপডেট টাইম : ১১:৫২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১