ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অবৈধ অস্ত্রের মুখে জিম্মি পাহাড়ের পর্যটন সম্পদের সুফল ভাগাভাগির ইসলামী পদ্ধতি শান্তি আলোচনা ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, আশঙ্কা যুক্তরাষ্ট্র-ইরান-কাতারের ভূমি অফিসে না গিয়েই মিলবে খতিয়ান, নামজারি ও কর দেওয়ার সুবিধা বাংলাদেশের হৃদয় ভেঙে সাফে প্রথমবার ফাইনালে পাকিস্তান পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম ব্যাংক অ্যাকাউন্টে জেমিনি যুক্ত করার সিদ্ধান্ত গুগলের, পাবেন যেসব সুবিধা ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা ফিরতে না পারলে… জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের

বাজিতপুর উপজেলা চেয়ারম্যান ছারওয়ার আলমের ইন্তেকাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৭:২২ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
  • ২৯২ বার

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পরিষদের টানা দুইবারের চেয়ারম্যান মো. ছারওয়ার আলম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার (৮ মে) ভোর ৫টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি দীর্ঘদিন যাবৎ কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। এ পরিস্থিতিতে শুক্রবার (৭ মে) রাতে ঢাকার ভাড়া বাসায় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাত ১০টার দিকে তাকে রেঁনেসা হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৮ মে) ভোর ৫টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মাত্র ৬ মাসেরও কম সময় আগে গত বছরের ১৫ নভেম্বর মো. ছারওয়ার আলম এর পিতা বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের দীর্ঘকালীন প্রাক্তন সভাপতি, চারবারের সাবেক পৌর চেয়ারম্যান, দুর্দিনের রাজনৈতিক কর্ণধার ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলহাজ্ব মিজবাহ উদ্দিন আহম্মদ (৮৮) ইন্তেকাল করেছেন।

২০১৯ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে মো. ছারওয়ার আলম বাজিতপুর উপজেলায় টানা দ্বিতীয় বার চেয়ারম্যান নির্বাচিত হন।

শনিবার (৮ মে) বিকাল ৪টায় বাজিতপুর ডাক বাংলোর মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

তাঁর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 কিশোরগঞ্জ নিউজ রিপোর্ট

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অবৈধ অস্ত্রের মুখে জিম্মি পাহাড়ের পর্যটন

বাজিতপুর উপজেলা চেয়ারম্যান ছারওয়ার আলমের ইন্তেকাল

আপডেট টাইম : ১২:৩৭:২২ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১