ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী অধিনায়ক হলে গোল উদযাপন করার সময় পাবেন না হালান্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি—দাবি পাকিস্তানের পানিতে তলিয়ে আছে কমিউনিটি ক্লিনিক, নেই স্বাস্থ্যসেবা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে?

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবক আকায়েদের যাবজ্জীবন কারাদণ্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪১:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
  • ২৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ নিউইয়র্কের সবচেয়ে ব্যস্ততম এলাকা টাইমস স্কয়ার সাবওয়েতে বোমার বিস্ফোরণ ঘটিয়ে বহু মানুষকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত থাকার দায়ে বাংলাদেশি আকায়েদ উল্লাহকে (৩১) যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। ম্যানহাটানের ফেডারেল জজ গত বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। এর আগে যুক্তরাষ্ট্রে অপরাধের দায়ে আর কোন বাংলাদেশির যাবজ্জীবন সাজা হয়নি। ঘটনার তিন বছর পর এই রায় ঘোষিত হলো। ২০১৭ সালের ১১ ডিসেম্বর সকাল ৭টা ২০ মিনিটের দিকে টাইম স্কয়ার সাবওয়েতে নিজের তৈরি পাইপবোমা হামলা চালায় আকায়েদ উল্লাহ। ঐ হামলায় আকায়েদ ছাড়াও আরো তিনজন পুলিশ আহত হয়।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের যাবজ্জীবন সাজাকে ২৫ বছর হিসেব করা হয়। তবে আকায়েদ উল্লাহকে এর বাইরেও আরো ৩০ বছর অতিরিক্ত সাজা ভোগ করতে হবে। বসবমিলিয়ে তার ৫৫ বছরের কারাদন্ড হয়েছে বলে জানা গেছে।
চট্টগ্রামের স›দ্বীপ উপজেলার সন্তান আকায়েদ উল্লাহ ইমিগ্রান্ট ভিসায় ২০১১ সালে যুক্তরাষ্ট্রে আসেন। পরিবারের সঙ্গে অর্থাৎ তার মা, বোন ও দুই ভায়ের সাথে ব্রুকলীনে বসবাস করতেন। তবে তার স্ত্রী সন্তানসহ দেশেই থাকতেন। নিউইয়র্ক সিটিতে প্রথমে সে ট্যাক্সি চালাতেন। পরবর্তীতে আকায়েদ একটি আবাসন নির্মাতা কোম্পানির বৈদ্যুতিক মিস্ত্রিও চাকরি নেন। ব্রুকলীনের অ্যাপার্টমেন্ট বাসায় বসে ইন্টারনেট ঘেঁটে ইলেক্ট্রিশিয়ানের কাজের সূত্র ধরেই সে বোমা বানানো শেখেন বলে তদন্তকারীদের ধারণা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবক আকায়েদের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট টাইম : ১০:৪১:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১