ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অবৈধ অস্ত্রের মুখে জিম্মি পাহাড়ের পর্যটন সম্পদের সুফল ভাগাভাগির ইসলামী পদ্ধতি শান্তি আলোচনা ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, আশঙ্কা যুক্তরাষ্ট্র-ইরান-কাতারের ভূমি অফিসে না গিয়েই মিলবে খতিয়ান, নামজারি ও কর দেওয়ার সুবিধা বাংলাদেশের হৃদয় ভেঙে সাফে প্রথমবার ফাইনালে পাকিস্তান পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম ব্যাংক অ্যাকাউন্টে জেমিনি যুক্ত করার সিদ্ধান্ত গুগলের, পাবেন যেসব সুবিধা ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা ফিরতে না পারলে… জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের

ভৈরবে দুই গ্রামবাসীর সংঘর্ষে দুইজন নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
  • ২৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের ভৈরবে দুই গ্রামবাসীর সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া ও খলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, শেখ বংশের পাভেল মিয়া ও মুকবুল হোসেন।

স্থানীয়রা জানায়, সকাল ৯টার দিকে উপজেলার আগানগর ইউনিয়নের খলাপাড়ার গ্রামের শেখ বংশের সঙ্গে একই গ্রামের শিকদার বংশের লোকজনের সংঘর্ষের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে শেখ বংশের পাভেল মিয়া নামে এক যুবক নিহত হন। পরে দুপুর ১২টার দিকে লুন্দিয়া গ্রামে ফের দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের টেটাঁবিদ্ধ হয়ে শেখ বংশের মুকবুল হোসেন নামে আরো এক যুবক নিহত হন। এছাড়াও সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সংঘর্ষে দুইজন এবং ছিনতাইকারীদের হাতে দুইজন নিহতসহ চারজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার ওসি(তদন্ত) মাহফুজ হাসান সিদ্দিক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অবৈধ অস্ত্রের মুখে জিম্মি পাহাড়ের পর্যটন

ভৈরবে দুই গ্রামবাসীর সংঘর্ষে দুইজন নিহত

আপডেট টাইম : ০৩:৪৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১