ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

শিগগিরই সামাজিক যোগাযোগমাধ্যমে ফিরছেন ট্রাম্প

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১
  • ৩০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব শিগগির সামাজিক যোগাযোগমাধ্যমে ফিরে আসছেন।

তার উপদেষ্টা জেসন মিলার মার্কিন একটি গণমাধ্যমকে এ তথ্য জানান। জেসন মিলার বলেন, আমি মনে করি— সম্ভবত দুই বা তিন মাসের মধ্যে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে সামাজিক যোগাযোগমাধ্যমে ফিরে আসতে দেখব। খবর ফক্স নিউজ ও বিবিসির।

তার দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমের জগতে ট্রাম্পের প্লাটফর্মটি হবে ‘হটেস্ট টিকিট’ এবং এটি সম্পূর্ণ খেলাটাই পরিবর্তন করে দেবে।’

যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে হামলা ও সহিংসতা চালাতে সমর্থকদের উসকানি দেওয়ার অভিযোগে গত জানুয়ারিতে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টুইটারে নিষিদ্ধ হন ট্রাম্প।

ট্রাম্পসমর্থকদের সেদিনের সেই ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়েছিলেন। এই ঘটনার পর ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়।

১০ বছরেরও বেশি সময় ধরে ব্যবহার হওয়া ওই অ্যাকাউন্টটিতে ট্রাম্পের প্রায় ৯ কোটি অনুসরণকারী ছিলেন।

এদিকে কোন প্লাটফরমের মাধ্যমে ট্রাম্প আবারও সামাজিকমাধ্যমে ফিরে আসবেন তা এখনও জানা যায়নি।

ট্রাম্পের উপদেষ্টা জেসন মিলারও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তিনি কেবল এটিই বলেছেন যে, ডোনাল্ড ট্রাম্প ঠিক কী করেন, এটি দেখতে সবাই অপেক্ষা করছেন।

তিনি আরও বলেন, (নতুন সোশ্যাল মিডিয়া চালুর) বিষয়ে ট্রাম্প ইতোমধ্যে ফ্লোরিডাতে তার মার-এ-লাগো রিসোর্টে ‘উচ্চপর্যায়ের বৈঠক’ করেছেন। তার দাবি, ‘বেশ কয়েকটি কোম্পানি’ এ বিষয়ে ট্রাম্পের কাছে আগ্রহও প্রকাশ করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

শিগগিরই সামাজিক যোগাযোগমাধ্যমে ফিরছেন ট্রাম্প

আপডেট টাইম : ০৩:২৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১