ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী অধিনায়ক হলে গোল উদযাপন করার সময় পাবেন না হালান্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি—দাবি পাকিস্তানের পানিতে তলিয়ে আছে কমিউনিটি ক্লিনিক, নেই স্বাস্থ্যসেবা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে?

সৌদি প্রবাসীদের জন্য বিরাট সুখবর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৯:১২ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১
  • ২৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ৭০ বছরের পুরনো কাফালা প্রথা বিলুপ্ত করার মধ্য দিয়ে শ্রম আইনের ঐতিহাসিক সংস্কার করে নতুন যুগের সূচনা করেছে সৌদি আরব। এখন থেকে দেশটিতে অবস্থানরত বিদেশি শ্রমিকরা তাদের নিয়োগকর্তার অনুমতি ছাড়াই চাকরি পরিবর্তন করতে পারবেন। এতে খুশি প্রবাসী শ্রমিকরা।

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জল্পনা-কল্পনার শেষে সৌদি সরকারের পূর্বঘোষণা অনুযায়ী রোববার (১৪ মার্চ) থেকে দেশটির শ্রম আইনের সংস্কারের বাস্তবায়ন শুরু হয়েছে। নতুন এ সংস্কারের ফলে প্রবাসীদের জন্য ব্যাপক সুযোগ-সুবিধা বাড়বে বলে আশা করা যাচ্ছে।

এ সংস্কারের ফলে দেশটিতে কর্মসংস্থানের ক্ষেত্রে প্রবাসীরা তাদের পছন্দ-অপছন্দের বিষয়গুলো নিয়ে নিজেরা সিদ্ধান্ত নিতে পারবেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

সৌদি সরকারের যুগান্তকারী এ উদ্যোগের ফলে বিদেশি কর্মীরা চাকরি পরিবর্তন, নিয়োগকারীদের সম্মতি ছাড়া দেশত্যাগ, সরাসরি সরকারি চাকরিতে আবেদনের অনুমতি, কর্মসংস্থান চুক্তিগুলো ডিজিটালভাবে নথিভুক্ত হওয়া, প্রতিযোগিতামূলক এবং সুষ্ঠু কাজের পরিবেশ নিশ্চিত করা ও কর্মীদের রেসিডেন্সির মর্যাদা অর্জনে সহায়তা করবে বলে জানা যায়।

স্থানীয় সময় গত রোববার থেকে কার্যকর হওয়া আইনের নতুন এ সংস্কারের ফলে লাখ লাখ অভিবাসী ও প্রবাসী শ্রমিকদের কর্মক্ষেত্রে স্বাধীনতার নতুন এক মাত্রা যুক্ত হয়েছে বলে মনে করছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা।

সৌদিতে প্রবাসীদের কর্মস্থলে কর্মচারী ও নিয়োগকর্তার উভয়ের অধিকার রক্ষা করা এবং পুনরায় প্রবেশের ভিসার অনুমতির বিষয়েও নিশ্চয়তা দেবে নতুন এ সংস্কার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি প্রবাসীদের জন্য বিরাট সুখবর

আপডেট টাইম : ০২:১৯:১২ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১