ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

হাঁটলেই চার্জ হবে স্মার্টফোন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৬
  • ৩৩৭ বার

স্মার্টফোনের চার্জ নিয়ে খুব টেনশনে থাকেন অনেকেই। বাইরে বেরোলে সমস্যা আরো প্রকট হয়। তাই চার্জ ব্যাংক বেশ প্রচলিত সমাধান। তবে এ সঙ্কট থেকে মুক্তির আরো একটা উপায় আসছে। ব্যাটারি ফুরিয়ে যাওয়া নিয়ে এখন আর চিন্তা করতে হবে না। সঙ্গে নিয়ে ঘুরতেও হবে না চার্জার। শুধু হাঁটলেই চার্জ হয়ে যাবে আপনার স্মার্টফোন।

উইসকনসিন-ম্যাডিসন ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা তৈরি করেছেন এক নতুন ইলেকট্রনিক ডিভাইস। যার সাহায্যে মোবাইলের ব্যাটারি স্টোরেজ বাড়ানো যাবে। এমনকী, হাঁটলেও চার্জ হয়ে যাবে স্মার্টফোন। সায়েন্টিফিক রিপোর্ট জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণার এমন ফল।

অধ্যাপক টম ক্রুপেনকিন ও সিনিয়র সায়েন্টিস্ট জে অ্যাশলে টেলরের ব্যাখ্যা অনুযায়ী, প্রযুক্তির সাহায্যে মানব গতির এনার্জি ব্যবহার করে মোবাইল চার্জ করা যাবে। ক্রুপেনকিন বলেন, ‘মানুষ হাঁটলে প্রচুর এনার্জি তৈরি হয়। প্রতি জুতোয় ১০ ওয়াট এনার্জি উত্পন্ন হয় যার পুরোটাই নষ্ট হয়। দুটো জুতো থেকে পাওয়া ২০ ওয়াট এনার্জি মুখের কথা নয়। আধুনিক মোবাইল চার্জ করতে এর থেকে অনেক কম এনার্জি প্রয়োজন হয়।’

তিনি আরো বলেন, ‘সেনা জওয়ানরা যুদ্ধক্ষেত্রে তাদের রেডিও, জিপিএস ইউনিট ব্যবহার করতে অনায়াসে এই এনার্জি ব্যবহার করতে পারেন। এই এনার্জি দিয়ে রোজকার জীবনে স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ, ফ্লাশলাইট চার্জ করা যেতে পারে। স্মার্টফোন চার্জ করতে দু’ওয়াটেরও কম এনার্জি লাগে। আমরা চেষ্টা করছি বিশেষ পদ্ধতির সাহায্যে মানব গতি থেকে উত্পন্ন এনার্জিকে ইলেকট্রনিক এনার্জিতে রূপান্তরিত করতে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

হাঁটলেই চার্জ হবে স্মার্টফোন

আপডেট টাইম : ১২:০০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৬