ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী অধিনায়ক হলে গোল উদযাপন করার সময় পাবেন না হালান্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি—দাবি পাকিস্তানের পানিতে তলিয়ে আছে কমিউনিটি ক্লিনিক, নেই স্বাস্থ্যসেবা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে?

মালয়েশিয়ায় ৮ বাংলাদেশিসহ ৮৮ বিদেশি কর্মী গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১
  • ২৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ মালয়েশিয়ার সেলাঙ্গরের পাইকারি বাজার থেকে ৮৮ বিদেশি কর্মী গ্রেফতার করেছে পুলিশ। যাদের মধ্যে আটজন বাংলাদেশিও রয়েছেন।

সারডাং জেলা পুলিশ সদর দপ্তরের (আইপিডি) ৯২ জন সদস্য ও ১০ জন কর্মকর্তার নেতৃত্বে শনিবার মালয়েশিয়া সময় সকাল ১১টায় বিশেষ অভিযানে অভিবাসী কর্মীদের গ্রেফতার করা হয়।

সেরডাং জেলা উপ-পুলিশ প্রধান মোহাম্মদ রোসদী দাউদ সাংবাদিকদের জানান, গ্রেফতারদের ৮৮ জনের মধ্যে ৭৮ জন মিয়ানমারের, ৮ জন বাংলাদেশের এবং বাকি দুইজন নেপাল ও  ইন্দোনেশিয়ার বাসিন্দা। তাদের সবার বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে।

কি কারণে এসব অভিবাসী কর্মীদের গ্রেফতার করা হয়েছে সে প্রশ্নে জেলা উপ-পুলিশ প্রধান মোহাম্মদ রোসদী দাউদ বলেন, গোয়েন্দা তথ্যে দেখা গেছে, বেশির ভাগ বিদেশিরা অবৈধভাবে পাইকারি বাজারে ব্যবসা করছেন।  তাদের কোনো বৈধ লাইসেন্স নেই।  তাদের কাছে বৈধ কাগজপত্রও পাওয়া যায়নি।  এ নিয়ে স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করে আসছেন পুলিশের কাছে।  তাই অবৈধভাবে ব্যবসা পরিচালনা করার পাশাপাশি বাজারে বিশৃঙ্খল সৃষ্টি এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের আইপিডি সারডাং -এ নেয়া হয়েছে এবং সেকসন ৬ (১) সি অভিবাসন আইন ১৯৫৯/৬৩ অনুসারে তদন্ত করা হয়েছে বলে জানিয়েছে আইপিডি বিভাগ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মালয়েশিয়ায় ৮ বাংলাদেশিসহ ৮৮ বিদেশি কর্মী গ্রেফতার

আপডেট টাইম : ১২:১৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১