ঢাকা ০২:৪০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

দেশে নতুন ডুয়েল স্ক্রিন ল্যাপটপ আনলো আসুস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
  • ২৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রিমিয়াম জেনবুক সিরিজের নতুন ল্যাপটপ আনলো আসুস। বৃহস্পতিবার বাংলাদেশের বাজারে ১৪ ইঞ্চির জেনবুক ডুয়ো ১৪ (ইউএক্স৪৮২) মডেলের ল্যাপটপটি উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। চলতি বছরের সিইএস আয়োজনে ইনোভেশন পুরস্কার জয়ী নতুন এই ল্যাপটপটির মাধ্যমে আসুস পরিচয় করালো দুই স্ক্রিনের স্ক্রিনপ্যাডপ্লাস ডিসপ্লে।

আসুসের সাথে যুক্ত হলেন বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন তামিম ইকবাল। তিনি জেনবুক ডুয়ো ক্যাম্পেইনে আসুস ও তার সোশাল মিডিয়া পেইজে প্রচারণা চালাবেন।

জেনবুক ডুয়ো ১৪: আল্টিমেট মোবাইল প্রোডাক্টিভিটি

জেনবুক ডুয়ো ১৪-তে রয়েছে ইন্টেলের একাদশ প্রজন্মের ইন্টেল কোর আই৭ প্রসেসর, যা ইন্টেলের ইভো প্লাটফর্ম হিসেবে স্বীকৃত। এতে থাকছে ইন্টেলের আইরিশ এক্সই গ্রাফিক্স ও ১৬ জিবি র‍্যাম। ১৪ ইঞ্চির মূল ডিসপ্লের সাথে এতে থাকছে ১২ দশমিক ৬ ইঞ্চির ২য় স্ক্রিন, দুটোই টাচ সমর্থিত। ল্যাপটপটিতে রয়েছে আলট্রা-ফাস্ট পিসিআইই ৩.০ এক্স৪ ৫১২ জিবি পর্যন্ত এসএসডি স্টোরেজ সুবিধা।

জেনবুক ডুয়ো ১৪ ডিভাইসে রয়েছে আসুসের নিজস্ব প্রযুক্তি যা একাদশ প্রজন্মের ইন্টেল প্রসেসরে দেবে অধিক পারফরম্যান্স। পারফরম্যান্স মোড ব্যবহার করে ব্যবহারকারীরা সমমানের ল্যাপটপের থেকে এতে ৪০ শতাংশ পর্যন্ত কর্মক্ষমতা বেশি পাবেন। এতে ইন্টেল আইরিশ এক্সই গ্রাফিক দেয়ায় ভিজুয়াল ও মাল্টিটাস্কিং, ছবি সম্পাদনা, ক্যাজুয়াল ভিডিও এডিটিংসহ বিভিন্ন টাস্ক সহজেই এবং সাবলীল ভাবে করা যাবে।

ল্যাপটপটি ঠাণ্ডা রাখতে দেয়া হয়েছে অ্যাডভান্সড থার্মাল কুলিং সিস্টেম। আর দেয়া হয়েছে ৩ মিলিমিটার পাতলা চেসিস। যা এর কুলিং দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও থান্ডারবোল্ট সমর্থন থাকায় এতে ৮কে মনিটর, কিংবা ২ টি ৪কে মনিটর একত্রে সংযোগ করা যাবে। ল্যাপটপটিতে সাথে দেয়া থাকবে আসুস পেন (স্টাইলাস)।

স্ক্রিনপ্যাড প্লাস ডিসপ্লে (বিল্ট-ইন সেকেন্ডারি ডিসপ্লে)

ল্যাপটপটির মূল আকর্ষণ এর ফুল-ওয়াইড সেকেন্ডারি টাচ-স্ক্রিন ডিসপ্লে যার রেজুলেশন ৩৮৪০*১১০০ পিক্সেল ও উজ্জ্বলতা ৪০০ নিট। আর এটি উপরের দিকে বাড়ানো যাবে ৭ ডিগ্রি পর্যন্ত। চারপাশের ফ্রেমলেস ন্যানো-এজ ডিসপ্লেতে এর ব্যবহারকারী তার নিজের ইচ্ছে মত নিজের প্রয়োজনীয় কাজ সাজিয়ে নিতে পারবেন। এছাড়া এর দুটি স্ক্রিন-ই সর্বোচ্চ ৪০৯৬ প্রেশার লেভেল সাপোর্ট করে।

স্ক্রিনপ্যাড প্লান এর কার্যক্ষমতা বাড়াতে ল্যাপটপটিতে দেয়া থাকছে স্ক্রিন এক্সপার্ট ২ সফটওয়্যার, যা স্ক্রিনটিতে আরও বেশি বিল্ট-ইন অ্যাপ ব্যবহারের সুবিধা দেবে। এতে ব্রাশ সাইজ, স্লাইডার এবং স্ক্রল সব কাজ করার ক্ষেত্রেই পৃথক ও সহজ কন্ট্রোল প্যারামিটার প্রদান করবে। এখন কন্ট্রোল প্যানেল থেকে অ্যাডোবি ফটোশপ, লাইটরুম, প্রিমিয়ার ও আফটার ইফেক্টস এবং আরও কম্পিটেবল অ্যাপ ব্যবহারের সুবিধা আনবে।

আসুস জেনবুক ডুয়ো ১৪ (ইউএক্স৪৮২) দেশব্যাপী পাওয়া যাচ্ছে। ল্যাপটপটির বাজার মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা থেকে শুরু। দেশব্যাপী ল্যাপটপটি পাওয়া যাচ্ছে নিকটস্থ কম্পিউটার মার্কেটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

দেশে নতুন ডুয়েল স্ক্রিন ল্যাপটপ আনলো আসুস

আপডেট টাইম : ০৭:৫৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১