ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

গাড়ির গতি কমাতে বলবে অ্যামাজনের ক্যামেরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৬:০৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১
  • ৩২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বের অন্যতম বৃহত্তম অনলাইন মার্কেট অ্যামাজনের কর্মীরা এতদিন যাবত বেশ স্বাচ্ছন্দ্যের সঙ্গেই  পণ্য পরিবহন করে আসছিলেন। পরিবহণের সময় পথে ক্লান্তি দূর করতে কিছুটা বিশ্রামও নিয়ে নিতে পারতেন। কিন্তু এই সুযোগ হারাতে চলেছেন তারা। কারণ ডেলিভারি ভ্যানগুলোতে ক্যামেরা লাগাবে অ্যামাজান।

সিএনএন’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, অ্যামাজন কর্তৃপক্ষ সাম্প্রতিক দেয়া এক ঘোষণায় জানায়, রাস্তাঘাট, গাড়ি আর চালকদের তদারকির জন্য ক্যামেরা বসানো হবে প্রতিটা ডেলিভারি ভ্যানে। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানায় অ্যামাজন।

সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে অ্যামাজন জানায়, নতুন সিস্টেমে মানসিক স্বস্তি পাবেন গাড়ির চালকরা। তবে এই সিদ্ধান্তে হতাশ অনেক চালক।

যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, তদারকির এ বিষয়টি নিরাপত্তা নিশ্চিতে কাজে আসবে। কিন্তু এতে চালকদের ক্যারিয়ারের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

তবে অ্যামাজনের পক্ষ থেকে বলা হয়, কোনো একটা ভুলের কারণে অ্যামাজন থেকে কারো চাকরি যাবে না। তবে হার্ড ব্রেকিং, ইউটার্নগুলো গুরুত্বের সাথে দেখা হবে।

অ্যামাজন আরো জানায়, নিরাপত্তাই তাদের জন্য সবচেয়ে বড় ইস্যু। তারা বলছেন, নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন প্রযুক্তিতে লাখ লাখ ডলার বিনিয়োগ করছেন তারা।

বর্তমানে চালকরা মেন্টর নামে একটি মোবাইল অ্যাপ ব্যবহার করেন। এ অ্যাপ ব্রেক, গতি মনিটর করে। এবার ক্যামেরার মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও থাকবে গাড়িগুলোতে। কোনো চালক ভুল পদক্ষেপ নিলে সাথে সাথেই সতর্ক করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

গাড়ির গতি কমাতে বলবে অ্যামাজনের ক্যামেরা

আপডেট টাইম : ০৪:২৬:০৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১