ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

মিঠামইনে গোধর গোস্বামীর আখড়ায় নবনির্মিত নাট মন্দির উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৩:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১
  • ২৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামের সাত শতাধিক বছরের প্রাচীন মন্দির শ্রী শ্রী গোধর গোস্বামীর আখড়ায় নবনির্মিত নাট মন্দির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাষ্ট্রপতির বড় ছেলে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে নবনির্মিত নাট মন্দির উদ্বোধন করেন।

এর আগে প্রধান অতিথি সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক সফরসঙ্গীদের নিয়ে মন্দিরের প্রধান ফটকে পৌঁছুলে সেখানে উৎসব উদযাপন কমিটির সভাপতি সুনিল বণিক, সম্পাদক বিজয় কর রতন, কোষাধ্যক্ষ দিলীপ বণিক ও ডা. প্রদীপ দেবনাথসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে ফিতা কেটে তিনি মন্দিরে প্রবেশ করেন। সেখানে শ্রী শ্রী গোধর গোস্বামীর আখড়ায় তিন লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত নাট মন্দিরের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধন শেষে সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক মন্দিরের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। পর্যায়ক্রমে এ মন্দির আরো সংস্কার করা হবে বলে উপস্থিত ভক্তবৃন্দকে আশ্বস্ত করেন।

পরে তিনি প্রধান অতিথির আসনে বসে হরি নাম সংকীর্তন উপভোগ করেন।

এসময় প্রধান অতিথির সফরসঙ্গী হিসেবে সেখানে উপস্থিত ছিলেন, মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শ্রী শ্রী গোধর গোস্বামীর আখড়ার সভাপতি প্রভাংশু সোম মহান, জেলা পরিষদের সদস্য ও শ্রী শ্রী গোধর গোস্বামীর আখড়ার কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, মিঠামইন থানার ওসি মো. জাকির রব্বানী, মিঠামইন সদর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট শরীফ কামাল, ঘাগড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোসলেহ উদ্দিন, ঘাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুখলেছুর রহমান ভুইয়া, জনস্বাস্থ্য প্রকৌশলী আকাশ বসাক, ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাচ্চু মিয়া প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

মিঠামইনে গোধর গোস্বামীর আখড়ায় নবনির্মিত নাট মন্দির উদ্বোধন

আপডেট টাইম : ১১:৪৩:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১