ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

হোয়াটসঅ্যাপের শর্ত না মানলে অ্যাকাউন্ট বন্ধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১
  • ২৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ হালনাগাদ নিয়মকানুন ও শর্তে যেসব ব্যবহারকারী সম্মতি দেবেন না, প্রথমে তাদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেবে হোয়াটসঅ্যাপ। এর পর একপর্যায়ে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে।

জানুয়ারিতে হোয়াটসঅ্যাপ তার হালনাগাদ নিয়মকানুন ও শর্ত ঘোষণা করে। এসব শর্তে ব্যবহারকারীর সম্মতি জানানোর জন্য তারা ১৫ মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। খবর বিবিসির।

এ সময়ের মধ্যে হোয়াটসঅ্যাপের নতুন শর্তে যদি কোনো ব্যবহারকারী সম্মতি না দেন, তবে তিনি বার্তা পাঠাতে পারবেন না। আবার বার্তা গ্রহণও করতে পারবেন না।

নির্ধারিত সময়ের মধ্যে হোয়াটসঅ্যাপের শর্তে সম্মতি না জানানো ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ‘নিষ্ক্রিয়’ হিসেবে তালিকাভুক্ত করা হবে। আর ৪ মাস পর ‘নিষ্ক্রিয়’ অ্যাকাউন্ট মুছে ফেলা হবে।

১৫ মের মধ্যে নতুন শর্তে সম্মতি না জানানোয় ব্যবহারকারীরা আরও কিছু সময়ের জন্য হোয়াটসঅ্যাপে কল করা ও গ্রহণ করতে পারবেন। তবে তা বেশি সময়ের জন্য নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

হোয়াটসঅ্যাপের শর্ত না মানলে অ্যাকাউন্ট বন্ধ

আপডেট টাইম : ০২:৩৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১