ঢাকা ১২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

এবছর একুশে পদক পাচ্ছেন যারা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫২:২২ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০১৬
  • ৭২৯ বার

বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এবছর একুশে পদক পাচ্ছেন লেখক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক, সাংবাদিক তোয়াব খানসহ ১৬ জন।

বুধবার রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা করে বিজ্ঞপ্তি প্রকাশ জারি করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

এ বছর যারা একুশে পদক পাচ্ছেন তারা হলেন, ভাষা আন্দোলনে অবদানের জন্য বিচারপতি কাজী এবাদুল হক, সৈয়দ গোলাম কিবরিয়া (মরণোত্তর), ডা. সাইদ হায়দার ও ড. জসীম উদ্দিন আহমেদ।

মুক্তিযুদ্ধে এ বছর একুশে পদক পাচ্ছেন মফিদুল হক। সাংবাদিকতায় পাচ্ছেন দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খান।

ভাষা ও সাহিত্যে পাচ্ছেন জ্যোতিপ্রকাশ দত্ত, অধ্যাপক ড. হায়াৎ মামুদ ও হাবীবুল্লাহ সিরাজী।

শিল্পকলায় পাচ্ছেন জাহানারা আহমেদ (টিভি ও চলচ্চিত্র অভিনয়), পণ্ডিত অমরেশ রায় চৌধুরী (শাস্ত্রীয় সংগীত), শাহীন সামাদ (সংগীত), আমানুল হক (নৃত্য) পদকের জন্য মনোনীত হয়েছেন।

এ ছাড়া শিল্পকলায় কাজী আনোয়ার হোসেন (চিত্রকলা) মরণোত্তর একুশে পদক পাচ্ছেন।

গবেষণায় একুশে পদক পাচ্ছেন অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ এবং মংছেন চীং মংছিন।

আগামী ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে একুশে পদক তুলে দেবেন।

নীতিমালা অনুযায়ী, নির্বাচিত প্রত্যেককে এককালীন নগদ এক লাখ টাকাসহ ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়। তবে এবার অর্থের পরিমাণ দ্বিগুণ করে দু’লাখ টাকা করে দেওয়া হচ্ছে বলে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

এবছর একুশে পদক পাচ্ছেন যারা

আপডেট টাইম : ০৯:৫২:২২ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০১৬