ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী অধিনায়ক হলে গোল উদযাপন করার সময় পাবেন না হালান্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি—দাবি পাকিস্তানের পানিতে তলিয়ে আছে কমিউনিটি ক্লিনিক, নেই স্বাস্থ্যসেবা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে?

কানাডায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৭:২১ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
  • ২৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ২১ ফেব্রুয়ারি কানাডার স্থানীয় সময় বিকাল ৪টায় এক ভার্চুয়াল আলোচনার আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন অন্টারিও প্রাদেশিক পার্লামেন্ট সদস্য ডলি বেগম, বাংলাদেশ কানাডা পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান ন্যাথানাইল স্মিথ এমপি, কানাডায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. খলিলুর রহমান, একুশে পদকপ্রাপ্ত কবি আসাদ চৌধুরী এবং স্বাধীনতা পদকপ্রাপ্ত আবদুস সালাম।

এর আগে কানাডার অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কানাডায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. খলিলুর রহমান।

তিনি বলেন, ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অনস্বীকার্য। বঙ্গবন্ধু যেমন আমাদের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, ঠিক একইভাবে তিনি কারাগারে অন্তরীণ থেকেও সক্রিয়ভাবে ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

তিনি আরও বলেন, বহু সংগ্রামের মধ্য দিয়েই একুশের পথ ধরেই আমরা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশকে স্বাধীন করেছি। এ সময় বাংলাদেশ হাইকমিশনের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

কানাডায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আপডেট টাইম : ০৩:০৭:২১ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১