ঢাকা ১২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

বাংলাদেশি কর্মকর্তাকে হুমকির অভিযোগ ভারতীয় কর্মকর্তার বিরুদ্ধে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০১৬
  • ৩৫৩ বার

ভারতের গুয়াহাটিতে চলমান এসএ গেমসে (সাউথ এশিয়ান গেমস) এক বাংলাদেশি কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল ভারতীয় কর্মকর্তার বিরুদ্ধে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বিএফএফ)-এর কর্তা আহসান আহমেদ মঙ্গলবার অভিযোগ করে বলেছেন, মালদ্বীপের বিরুদ্ধে বাংলাদেশের নারীদের ফুটবল ম্যাচ চলাকালীন এসএ গেমসের এক কর্মকর্তা তাঁকে উদ্দেশ্য করে কটূক্তি করেন।

ম্যাচ শেষে বিএফএফ-এর মিডিয়া বিভাগের প্রধান আহসান অভিযোগ করে জানান, জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন গোল পোস্টের কাছে বাংলাদেশ নারী ফুটবল দলের অতিরিক্ত খেলোয়াড় ওয়ার্ম আপ করার সময় তিনি পাশ দিয়েই হাঁটছিলেন। এ সময়ই এসএ গেমসের এক কর্মকর্তা তাঁকে উদ্দেশ্য করে গালি দেয় এবং স্টেডিয়ামের বাইরে ছুঁড়ে ফেলারও হুমকি দেয়। ঘটনার পরই বাংলাদেশ প্রতিনিধি দলের শেফ দ্য মিশন আশিকুর রহমান মিকু’র কাছে অভিযোগ দায়ের করেন তিনি।

আহসান আরও জানিয়েছেন, ‘আমি এএফসি (এশিয়ান ফুটবল কনফেডারেশন)-এর ম্যাচ কমিশনার। আমি খেলার নিয়ম কানুন জানি। খেলোয়াড়রা যখন ওয়ার্ম আপ করে সেসময় মাঠে কারা থাকতে পারে আমি সেটা ভালই জানি। তাঁর মতে, খেলার নিয়ম অনুযায়ী ওয়ার্ম আপের সময় একজন মাত্র কর্মকর্তা মাঠে উপস্থিত থাকতে পারেন।

ওই ভারতীয় কর্মকর্তার গলায় ‘নিকোলাস’ নামাঙ্কিত এসএ গেমসের অ্যাক্রেডিটেশন কার্ডও ঝুলতে দেখা যায় বলে জানিয়েছেন আহসান। তাঁর পাশাপাশি অন্য এক নারী কর্মকর্তাকেও ওই ভারতীয় কর্মকর্তা অভব্য আচরণ করেন বলে অভিযোগ করেছেন আহসান।

বিডি-প্রতিদিন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

বাংলাদেশি কর্মকর্তাকে হুমকির অভিযোগ ভারতীয় কর্মকর্তার বিরুদ্ধে

আপডেট টাইম : ১০:৪৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০১৬