ঢাকা ১২:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

করোনার টিকা পৌঁছে গেলে ৬৪ জেলায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১
  • ২৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ সব প্রস্তুতি সম্পন্ন। দেশের ৬৪ জেলায় করোনার টিকা পৌঁছে গেছে৷ ৭ ফেব্রুয়ারি থেকে পুরোদমে টিকা দেয়া শুরু হচ্ছে৷ তবে প্রথম পর্যায়ে সব টিকা দেয়া হবে, না অর্ধেক রেখে দেয়া হবে তা নিয়ে আছে সিদ্ধান্তহীনতা৷

সরকারের হাতে এখন অক্সফোর্ডের ৭০ লাখ টিকা আছে৷ এরমধ্যে ভারতের সেরাম ইনস্টিটিউটের ৫০ লাখ এবং ভারত সরকারের উপহারের ২০ লাখ৷ অক্সফোর্ডের এই মোট ৭০ লাখ টিকা দিয়ে ব্যাপকভিত্তিক টিকা কার্যক্রম শুরু হচ্ছে৷ আরো দুই কোটি টিকা আসবে সেরাম থেকে পর্যায়ক্রমে৷

এদিকে কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনসের প্ল্যাটফর্ম কোভ্যাক্স থেকে জুন মাস নাগাদ বাংলাদেশ আরো এক কোটি ২৭ লাখ ৯২ হাজার ডোজ টিকা পাবে বাংলাদেশ৷ এই টিকাও অক্সফোর্ডের বলে জানা গেছে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা টিকা বন্টনের যে তালিকা প্রকাশ করেছে তাতে বাংলাদেশের জন্য ওই পরিমান ভ্যাকসিনের কথা বলা হয়েছে৷ সেখানে বাংলাদেশকে অক্সফোর্ডের টিকা দেয়া হবে বলে উল্লেখ করা হয়েছে৷ প্রতি ডোজ টিকা তিন ডলার দামে দেবে তারা৷

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও স্পোকসম্যান ডা. নাজমুল ইসলাম জানান, ‘‘কোভ্যাক্স-এর ভ্যাকসিন আসবে এটা নিশ্চিত৷ তবে আমরা ওই ভ্যাকসিন হাতে না পাওয়া পর্যন্ত ওটা ধরে কোনো প্ল্যান করছি না৷ হাতে পাওয়ার পর আমরা নিশ্চিত হব৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে আমাদের ভ্যাকসিন দিচ্ছে তা আমারও তাদের ওয়েবসাইটে দেখেছি৷’

দেশের ৬৪ জেলাতে করোনার টিকা পৌঁছে গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর৷ এই কাজে ১৪ হাজার স্বাস্থ্যকর্মী এবং ২৮ হাজার ভলান্টিয়ারকে প্রশিক্ষণ দেয়া হয়েছে৷ ঢাকা শহরে ৪৩টি হাসপাতালে ৩৫৪টি সেন্টারে ভ্যাকসিন দেয়া হবে৷ আর সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে সেন্টার প্রস্তুত করা হয়েছে৷

প্রথম পর্যায়ে ঠিক কত জনকে টিকা দেয়া হবে তা এখনো চূড়ান্ত হয়নি৷ তবে ৫০ লাখের বেশি মানুষের একটি প্রাথমিক তালিকা করা হয়েছে যার অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাবেন৷ ডা. নাজমুল ইসলাম জানান, ‘‘তাদের মধ্য থেকে কতজন শেষ পর্যন্ত রেজিষ্ট্রেশন করেন তার ওপর চূড়ান্ত তালিকা হবে৷ আর টিকা সেন্টারও প্রয়োজনে বাড়ানো হবে৷” ডয়চে ভেলে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

করোনার টিকা পৌঁছে গেলে ৬৪ জেলায়

আপডেট টাইম : ১১:১২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১