ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী অধিনায়ক হলে গোল উদযাপন করার সময় পাবেন না হালান্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি—দাবি পাকিস্তানের পানিতে তলিয়ে আছে কমিউনিটি ক্লিনিক, নেই স্বাস্থ্যসেবা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে?

নিউইয়র্কে নিজ বাসায় বাংলাদেশি তরুণের লাশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১
  • ৫১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জিমাম মোহাম্মদ চৌধুরী (২১) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। জ্যামাইকা এলাকার হিল সাইড এভিনিউয়ের নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার হয়।

জিমাম উত্তর আমেরিকার জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক জেড চৌধুরী জুয়েলের একমাত্র ছেলে। তিনি নিউইয়র্ক সিটি ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে পড়তেন।

এদিকে জেড চৌধুরী জুয়েল ও তার পরিবারের সদস্যরা এখন বাংলাদেশে আছেন।

জানা গেছে, শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় জিমামের বন্ধুরা অনেকবার তার বাসার দরজায় ধাক্কা দেন। তাকে মোবাইল ফোনে না পেয়ে তারা পুলিশকে জানান। পরে পুলিশ ঘর থেকে তার লাশ উদ্ধার করে।

লাশ উদ্ধারে আসা প্যারামেডিক্সদের বরাত দিয়ে জেড চৌধুরী জুয়েল জানিয়েছেন, তার ছেলে ঘুমন্ত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

তিনি আরো বলেন, গত ৩১ ডিসেম্বর মা-বাবা ও দুই মেয়ে বোনের সঙ্গে জিমাম সিলেট গিয়েছিলেন। সেখান থেকে দুদিন আগে নিউইয়র্কে ফেরেন ঘনিষ্ঠ এক বন্ধুর অস্ত্রোপচারের সময় হাসপাতালে থাকার কথা বলে। দু’সপ্তাহ পর আবার সিলেটে ফেরার কথা ছিল তার।

উডসাইডে আহলে বায়াত মসজিদে জানাজার পর জিমামের লাশ সিলেটে নিয়ে হজরত শাহজালাল (র:) এর মাজার সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানান জুয়েল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউইয়র্কে নিজ বাসায় বাংলাদেশি তরুণের লাশ

আপডেট টাইম : ০৩:০৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১