ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে যত কৌশল বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি ভারতের সঙ্গে গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার, হবিগঞ্জের ডিসিকে বদলী এনআইডি কার্ড থাকলেই তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ নির্ধারণ করলো সরকার সংসদে শব্দচয়ন ও আচরণ নিয়ে স্পিকারের সতর্কবার্তা এসপি জাহাংগীরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা ‘‌..স্যার, ডিসেম্বরে জীবন-মরণ বাজি, জনগণ মৌমাছির মতো নামবে মাঠে’ এক কিশোরীর বিয়ের অনুষ্ঠানে রান্না হয়েছিল ৬ ডেক খাবার, অন্যটির অভিভাবক উধাও চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান কৃষিঋণ বিতরণে ২৭ শতাংশ প্রবৃদ্ধি, খেলাপি কমেছে ৫ শতাংশ

কিশোরগঞ্জ বাজিতপুর পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন সেলিনা আক্তার ও কামাল খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১
  • ২৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারী। তবে নির্বাচনের আগেই কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় একজন সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর এবং একজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত দুই প্রার্থী হলেন, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. কামাল খাঁন এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মোছা. সেলিনা আক্তার খানম।

নির্বাচনের রিটার্নিং অফিসার বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার দীপ্তিময়ী জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানিয়েছে, বাজিতপুর পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৮১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১২ হাজার ১৫০ জন ও মহিলা ভোটার সংখ্যা ১২ হাজার ৫৬২ জন।

গতকাল বুধবার (২৭ জানুয়ারি) পৌর নির্বাচনের প্রতীক বরাদ্ধ দেয়া হয়। কিন্তু ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মো. কামাল খাঁন এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মোছা. সেলিনা আক্তার খানম ছাড়া অন্য কোন প্রার্থী না থাকায় এই দুই প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

জানা গেছে, ৫নং ওয়ার্ড সাধারণ কাউন্সিলর মো. কামাল খাঁন এনিয়ে দ্বিতীয়বারের মত নির্বাচিত হলেন।

অন্যদিকে মোছা. সেলিনা আক্তার খানম ২০০১ সালে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে সংরক্ষিত আসনে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এবার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় তিনিও দ্বিতীয়বারের মত নির্বাচিত হলেন।

ফলে বাজিতপুর পৌরসভা নির্বাচনে বর্তমানে মেয়র পদে তিনজন, ৮টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩১ জন এবং ২টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন ভোটযুদ্ধে রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে যত কৌশল

কিশোরগঞ্জ বাজিতপুর পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন সেলিনা আক্তার ও কামাল খান

আপডেট টাইম : ০৩:১২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১