ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী অধিনায়ক হলে গোল উদযাপন করার সময় পাবেন না হালান্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি—দাবি পাকিস্তানের পানিতে তলিয়ে আছে কমিউনিটি ক্লিনিক, নেই স্বাস্থ্যসেবা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে?

বাইডেন প্রশাসনে যুক্ত হলেন আরেক বাংলাদেশি আমেরিকান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
  • ২৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ জেইন সিদ্দিকের পর এবার যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে শীর্ষস্থানীয় একটি পদে জায়গা করে নিয়েছেন আরেক বাংলাদেশি আমেরিকান ফারাহ আহমেদ।

তিনি গত ২১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়ের অধীন পল্লী উন্নয়ন সচিবালয়ের আন্ডার সেক্রেটারির চিফ অব স্টাফ পদে নিয়োগ পেয়েছেন।

কর্নেল ইউনিভার্সিটি থেকে স্নাতক শেষ করার পর নিউজার্সির প্রিন্সটন থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়া ফারাহ এর আগে কনজুমার এডুকেশনের সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর ছিলেন। দায়িত্ব পালন করেছেন কনজুমার ফাইন্যান্সিয়াল প্রটেকশন ব্যুরোর চিফ অপারেটিং অফিসারের সিনিয়র অ্যাডভাইজার হিসেবেও। এছাড়াও তিনি ইউএসডিএতেও কাজ করেছেন।

নরসিংদীর ড. মাতলুব আহমেদ এবং ড. ফেরদৌস আহমেদের মেয়ে ফারাহ। তার বাবা মা দুজনই আমেরিকাতে পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে কর্মরত। তার নানা ড: আব্দুল বাতেন খান বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ছিলেন। পরবর্তিকালে পাবলিক সার্ভিস কমিশনের সদস্যও ছিলেন তিনি। তার নানী মিসেস মনিরা খান ভিকারুন্নেসা নুন স্কুলের শিক্ষিকা ছিলেন। এ ছাড়া বাংলাদেশ মহিলা পরিষদের আজীবন সহ সভাপতি ছিলেন।

ফারাহ আহমেদ আমেরিকার মুলধারায় রাজনীতিতে খুব সক্রিয়। এর আগে বারাক ওবামার প্রেসিডেন্ট নির্বাচনের সময় তিনি আইওয়া স্টেটের ডেমোক্রেটিক পার্টির নির্বাচন পরিচালনার মুখ্য দায়িত্ব পালন করেছিলেন।

এদিকে ফারাহ আহমেদের আগে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান জেইন সিদ্দিক হোয়াইট হাউজের ডেপুটি চিফ অব স্টাফের সিনিয়র অ্যাডভাইজার হয়েছেন। জেইনের মা-বাবা ময়মনসিংহের নান্দাইলের সন্তান।

এছাড়া বাইডেনের ট্রানজিশন টিমের আন্তর্জাতিক গণমাধ্যম দলেও গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন আরেক বাংলাদেশি-আমেরিকান রুমানা আহমেদ। রুমানা বারাক ওবামার সময়েও হোয়াইট হাউজে কাজ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বাইডেন প্রশাসনে যুক্ত হলেন আরেক বাংলাদেশি আমেরিকান

আপডেট টাইম : ১০:২৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১