ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাবনায় আমনের বাম্পার ফলন, ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী ড্রোন, এআই ও সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়াতে বললেন সেনাপ্রধান বাক্‌স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী কোন ধাপে কত ইউনিয়নে ভোট, জানাল ইসি যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্যতার স্বীকৃতি পেল বাংলাদেশ থমথমে গোপালগঞ্জ: অরাজকতার নেপথ্য সমীকরণ, প্রশাসনিক রদবদল ও রাজনৈতিক দায়বদ্ধতা ছাত্রলীগের সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের তথ্য সংগ্রহ করছে ছাত্রদল পারমাণবিক বোমা তৈরির কতটা কাছাকাছি ইরান

কিশোরগঞ্জ পৌরসভার বন্ধকৃত ভোটকেন্দ্রে পুনঃভোট ৩০ জানুয়ারি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
  • ২৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ পৌরসভার বন্ধকৃত ভোটকেন্দ্রে আগামী ৩০ জানুয়ারি, ২০২১ তারিখ (শনিবার) পুনঃভোটগ্রহণ হবে। ভোটকেন্দ্রটি হচ্ছে ওয়ালীনেওয়াজ খান কলেজের পূর্ব তিনতলা ভবন কেন্দ্র। সোমবার রাতে বিষয়টি জানিয়েছেন রিটার্নিং অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম।

গত ১৬ জানুয়ারি কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে পৌরসভার ২৮টি কেন্দ্রের মধ্যে শহরের ওয়ালীনেওয়াজ খান কলেজের পূর্ব তিনতলা ভবন কেন্দ্রে ধাওয়া পাল্টা-ধাওয়া এবং একপর্যায়ে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় কেন্দ্রটির ভোটগ্রহণ স্থগিত করেছিলেন রিটার্নিং অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম।

কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনের স্থগিত কেন্দ্রটি বাদে ২৭টি কেন্দ্রের ঘোষিত বেসরকারি প্রাথমিক ফলাফলে মেয়র পদে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ প্রার্থী বর্তমান মেয়র মো. পারভেজ মিয়া (নৌকা)।

অন্যদিকে স্থগিত ওয়ালীনেওয়াজ খান কলেজের পূর্ব তিনতলা ভবন কেন্দ্রে ভোটার সংখ্যা ১৮৫২ জন। ফলে ওই কেন্দ্রে পুনঃনির্বাচনের ফলাফলের উপর নির্বাচনে জয়-পরাজয় ঝুলে রয়েছে।

রিটার্নিং অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম সাক্ষরিত মেয়র পদে বেসরকারি প্রাথমিক ফলাফলে ২৭টি কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান মেয়র মো. পারভেজ মিয়া (নৌকা) পেয়েছেন ২০ হাজার ৯২২ ভোট।

অন্যদিকে বিএনপি প্রার্থী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইসরাইল মিঞা (ধানের শীষ) পেয়েছেন ২০ হাজার ৪৩৮ ভোট।

মেয়র পদে অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. নজরুল ইসলাম (হাতপাখা) এক হাজার ৭২৩ ভোট, নির্বাচন থেকে সরে দাঁড়ানো স্বতন্ত্র প্রার্থী মো. শফিকুল গনি ঢালী লিমন (মোবাইল ফোন) ৩৬৪ ভোট এবং ন্যাশনাল পিপলস্ পার্টি প্রার্থী মো. স্বপন মিয়া (আম) ১৫১ ভোট পেয়েছেন।

২৭টি কেন্দ্রে মোট ৪৪ হাজার ২৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ৬৯টি ভোট বাতিল হয়েছে এবং বাকি ৪৩ হাজার ৫৯৮ ভোট বৈধ হয়েছে। প্রদত্ত ভোটের শতকরা হার ৬২.৩১।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কিশোরগঞ্জ পৌরসভার বন্ধকৃত ভোটকেন্দ্রে পুনঃভোট ৩০ জানুয়ারি

আপডেট টাইম : ১০:০৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১