ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী অধিনায়ক হলে গোল উদযাপন করার সময় পাবেন না হালান্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি—দাবি পাকিস্তানের পানিতে তলিয়ে আছে কমিউনিটি ক্লিনিক, নেই স্বাস্থ্যসেবা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে?

শিকাগোতে বন্দুকধারীর গুলিতে নিহত ৬, আহত ২৯

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫০:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
  • ২৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২৯ জন। চারঘণ্টা ধরে শহরের দুই এলাকায় হামলা চালিয়েছে এই বন্দুকধারী। পরে পুলিশের গুলিতে তার মৃত্যু হয়।

স্থানীয় সময় রোববার (১০ জানুয়ারি) মধ্যরাতে শহরটির এভান্সটনের কয়েকটি এলাকায় এই হত্যাকাণ্ড চালানো হয় বলে জানায় পুলিশ।

প্রথমে এই বন্ধুকধারী শিকাগো বিশ্ববিদ্যালয় চত্বরে হামলায় চালায়। তার ছোড়া গুলিতে এক ছাত্রের মৃত্যু হয়। পুলিশ জানায়, পার্কিং লটে নিজের গাড়িতে বসেছিলেন ওই ছাত্র। তাকে লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারী। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এরপর একটি অ্যাপার্টমেন্টে ঢুকে পড়েন হামলাকারী। সেখানকার নিরাপত্তারক্ষীকে জখম করেন এবং এক বৃদ্ধাকে লক্ষ করে গুলি ছুড়লে তার ঘাড়ে গুলি লাগে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি হন তিনি। হাসপাতালে আনার পর নিরাপত্তারক্ষীরও মৃত্যু হয়। এরপর ঘটনাস্থল থেকে এক পরিচিত ব্যক্তির গাড়ি চুরি করে চম্পট দেন এই হামলাকারী। পরে এক নাবালিকা, রেস্তোরাঁ কর্মীকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এরপর গাড়ি নিয়ে পৌঁছে যান শিকাগো সীমান্তে।

এদিকে হামলার পর শিকাগো সীমান্তে পার্কিং লটে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে এই বন্ধুকধারীর মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা যায়, নিহত বন্দুকধারীর নাম নাইটেঙ্গেল। কিন্তু কেন তিনি হামলা চালিয়েছেন, তা এখনো জানা যায়নি। ইতোমধ্যে হামলার ব্যাপারে তদন্ত শুরু করেছে শিকাগো পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

শিকাগোতে বন্দুকধারীর গুলিতে নিহত ৬, আহত ২৯

আপডেট টাইম : ১১:৫০:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১