ঢাকা ০১:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

আইন উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করছেন-রাষ্ট্রপতি পুত্র তুহিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
  • ২৪৯ বার
হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান, চারণ রাজনীতিক, চিরকুমার গণ মানুষের নেতা আব্দুল ওয়াহাব আইন উদ্দিন (৬৫) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ বর্ষীয়ান নেতার মৃত্যুতে মহামান্য রাষ্ট্রপতির মেজো পুত্র রাসেল আহমেদ তুহিন শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
জানা যায়, ঢাকায় সিএমএইচের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শুক্রবার রাত ৯টা ৫০মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে বিকালের দিকে ধানমণ্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিএমএইচে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাতে সেখানে তার পায়ে সফল অস্ত্রোপচার করা হয়। কিন্তু শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালের দিকে তার অবস্থার অবনতি ঘটে। এ অবস্থায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল।
গত বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় মোটর সাইকেলযোগে একটি ওয়াজ মাহফিলে যোগ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন জননেতা আব্দুল ওয়াহাব আইন উদ্দিন। ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার চারিপাড়া এলাকায় একটি পিকআপ পিছন থেকে তার মোটর সাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনাটি ঘটে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

আইন উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করছেন-রাষ্ট্রপতি পুত্র তুহিন

আপডেট টাইম : ১০:০১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০