ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন বিপ্লব সৃষ্টি হবে: পানিসম্পদ মন্ত্রী সরকারের দুই মাসে ৬০ পদক্ষেপ এক অবিস্মরণীয় অর্জন: মাহদী আমিন আমার বেতন-ভাতা মেধাবী শিক্ষার্থীদের জন্য বিলিয়ে দেব : কৃষিমন্ত্রী বাংলাদেশ সফরের পাকিস্তানের দল ঘোষণা, নতুন কোচ সরফরাজ হরমুজ প্রণালীতে পুনরায় ‘কঠোর নিয়ন্ত্রণ’ আরোপ করল ইরান এ বছর হজে যাচ্ছেন সাড়ে ৭৮ হাজার বাংলাদেশি যেসব কারণে হতে পারে এসএসসি পরীক্ষা বাতিল ও বহিষ্কার বিগত দুই সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে : তারেক রহমান ‘নারী শিক্ষায় বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম’ এমন কোনো লোভ ছিল না, যা শেখ হাসিনা আমাকে দেখাননি : স্পিকার

বিশ্বের সবচেয়ে বড় কুমির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০১৫
  • ৬০৭ বার

কুমিরটির দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট ৯ ইঞ্চি, ওজন প্রায় এগারশ পাউন্ড। গত আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের আলাবামার মিল ক্রিক এলাকা থেকে একটি পরিবার কুমিরটিকে ধরে। এটিই বিশ্বের সবচে’ বড় কুমির। কুমিরটিকে জনসাধারণের জন্য আলাবামা জাদুঘরে রাখা হয়েছে। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ এটি দেখতে আসে।

কুমিরটি ধরতে অবশ্য বেশ বেগ পেতে হয়েছিল ম্যান্ডি এবং তার পরিবারকে। তারা পাঁচজন মিলে টানা পাঁচ ঘণ্টা পরিশ্রমের পর কুমিরটিকে ধরতে সক্ষম হয়েছিলেন। এরপর তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কুমিরটির ছবি দিলে ব্যাপক সাড়া পড়ে এবং প্রাণীবিজ্ঞানীরা ম্যান্ডি পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।

এর আগে আলাবামাতেই আরও একটি কুমির ধরা হয়েছিল। সেই কুমিরটি ছিল লম্বায় ১৪ ফুট ২ ইঞ্চি এবং এর ওজন ছিল ৮৩৮ পাউন্ড। মিল ক্রিক এলাকায় নতুন কুমিরটি পাওয়ার আগ পর্যন্ত এটাই ছিল সবচেয়ে বড় কুমির। কিন্তু প্রত্যক্ষদর্শী এবং বিশেষজ্ঞদের মতে, এই কুমিরটি মুখের আকৃতি এবং এর চোয়াল অন্য সব কুমির থেকে ভিন্ন।

প্রাণী বিজ্ঞানীরা জানিয়েছেন, ধৃত কুমিরটির বয়স প্রায় ২৪ থেকে ২৮ বছরের ভেতর। বর্তমানে কুমিরটি নিয়ে প্রাণীবিজ্ঞানীরা বেশ গবেষণা করছেন এবং খুব শিগগিরই কুমিরটি সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন বিপ্লব সৃষ্টি হবে: পানিসম্পদ মন্ত্রী

বিশ্বের সবচেয়ে বড় কুমির

আপডেট টাইম : ০৬:০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০১৫