ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাবনায় আমনের বাম্পার ফলন, ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী ড্রোন, এআই ও সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়াতে বললেন সেনাপ্রধান বাক্‌স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী কোন ধাপে কত ইউনিয়নে ভোট, জানাল ইসি যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্যতার স্বীকৃতি পেল বাংলাদেশ থমথমে গোপালগঞ্জ: অরাজকতার নেপথ্য সমীকরণ, প্রশাসনিক রদবদল ও রাজনৈতিক দায়বদ্ধতা ছাত্রলীগের সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের তথ্য সংগ্রহ করছে ছাত্রদল পারমাণবিক বোমা তৈরির কতটা কাছাকাছি ইরান

মদন পৌরসভার মেয়র পদে আওয়ামী সাইফুল ইসলাম বিএনপি এনামুল মনোনয়ন প্রাপ্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১১:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
  • ৩৪১ বার
বিজয় দাস নেত্রকোনা: প্রথম ধাপে আসন্ন নেত্রকোণার মদন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থী আজ সোমবার কেন্দ্রীয়ভাবে চূড়ান্ত হয়েছে। আওয়ামী লীগ থেকে মোঃ সাইফুল ইসলাম সাইফ ও বিএনপি থেকে এনামুল হকের প্রার্থীতা মনোনয়ন দেয়া হয়েছে।
 গত ২৬ নভেম্বর উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে পৌর তৃণমূলের ভোটে মেয়র প্রার্থী বর্তমান মেয়র আব্দুল হান্নান তালুকদার শামীমের নাম চূড়ান্ত করে কেন্দ্রে প্রেরণ করা হয়। গত পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে আব্দুল হান্নান তালুকদার শামীম নির্বাচন করে বিজয়ী হওয়ায় তার তৃণমূলের সমর্থন বাতিল করে ৩০ নভেম্বর মোঃ সাইফুল ইসলাম সাইফ কে মনোনয়ন দেয় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

অপর দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত মেয়র পদে মনোনয়ন পেয়েছেন এনামুল হক। দুই প্রার্থীর দলীয় মনোনয়ন চূড়ান্ত হওয়ায় পর জোড়েশোড়ে প্রচারণা চালাচ্ছেন প্রার্থী ও সমর্থকরা।

মদন উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক আবুল বাশার খান এখলাছ জানান, গত পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে আব্দুল হান্নান তালুকদার শামীম নির্বাচন করায় তৃণমূলের সমর্থন কেন্দ্রীয় কমিটি বাতিল করে মোঃ সাইফুল ইসলাম সাইফ কে মেয়র পদে মনোনয়ন দেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মদন পৌরসভার মেয়র পদে আওয়ামী সাইফুল ইসলাম বিএনপি এনামুল মনোনয়ন প্রাপ্ত

আপডেট টাইম : ১০:১১:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০