ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী অধিনায়ক হলে গোল উদযাপন করার সময় পাবেন না হালান্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি—দাবি পাকিস্তানের পানিতে তলিয়ে আছে কমিউনিটি ক্লিনিক, নেই স্বাস্থ্যসেবা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে?

দক্ষিণ আফ্রিকায় ভাড়াটে সন্ত্রাসী দিয়ে দুই বাংলাদেশিকে হত্যা, আহত ১

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৩:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
  • ২৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ দক্ষিণ আফ্রিকায় দুই প্রবাসী বাংলাদেশিকে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক বাংলাদেশি।

মঙ্গলবার স্থানীয় সময় রাত নয়টার দিকে দেশটির নর্থ ওয়েস্ট প্রদেশের মাফিকিং নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ইমন আহমেদ ও আব্দুর রহমান।

তাদের দেশের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে উপজেলা বলে জানা গেছে। একই ঘটনায় গুরুতর আহত রুবেল হোসেনের অবস্থা আশঙ্কাজনক। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাফিকিং-এর স্থানীয় বাংলাদেশিরা জানান, দীর্ঘদিন ধরে বাংলাদেশি দুই গ্রুপ নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের ঝামেলায় লিপ্ত ছিল। প্রতিপক্ষ গ্রুপ সন্ত্রাসী ভাড়া করে এ দুই হত্যাকাণ্ড ঘটাতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী বলেন, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিরা নিজেদের মধ্যে মাফিয়া সংস্কৃতি গড়ে তুলেছে। ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে একে অপরকে হামলা, অপহরণ ও খুন করা হচ্ছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দল, গোষ্ঠী ও অঞ্চলভিত্তিক সংঘর্ষ হরহামেশাই হচ্ছে।

দেশটিতে বাংলাদেশিরা পাকিস্তানি ও স্থানীয় অপরাধী চক্রগুলোর সঙ্গে মিলে মাফিয়া চক্র পরিচালনা করছে। জোহানেসবার্গ, প্রিটোরিয়া, কেপটাউন, ডারবানের মতো বড় শহরের পাশাপাশি ফ্রি স্টেট, পুমালাংগা, ডেবিটন, মিডেলবার্গের মতো ছোট এলাকায়ও প্রবাসীরা সহজ টার্গেটে পরিণত হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

দক্ষিণ আফ্রিকায় ভাড়াটে সন্ত্রাসী দিয়ে দুই বাংলাদেশিকে হত্যা, আহত ১

আপডেট টাইম : ১১:৫৩:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০