ঢাকা ১২:১১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

বিজ্ঞপ্তি আসছে প্র্রাথমিকে ৫ হাজার প্রধান শিক্ষক নিয়োগে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০১৬
  • ৪৯৫ বার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় পাঁচ হাজার প্রধান শিক্ষকের শূন্য পদে নিয়োগ দেবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসির মাধ্যমে প্রথমবারের মতো নিয়োগ দেয়ার জন্য অনুমোদন দিয়েছে সরকার। দ্রুততম সময়ের মধ্যে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, দেশে বর্তমানে ৬৩,০৪১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫,০০০ বেশি স্কুলে প্রধান শিক্ষক পদ শূন্য রয়েছে। এর মধ্যে ৪,৫১২টি শূন্য পদে সরাসরি প্রধান শিক্ষক নিয়োগের জন্য পিএসসিতে প্রস্তাব পাঠানোর প্রক্রিয়া শেষ পর্যায়ে।

প্রস্তাব পাঠানোর পর দ্রুততম সময়ের মধ্যে এ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে পিএসসি। প্রধান শিক্ষকরা দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদের মর্যাদা প্রাপ্তির কারণে এখন থেকে এ পদে পিএসসির মাধ্যমে নিয়োগ হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ূন খালিদ সাংবাদিকদের বলেন, সহকারী শিক্ষকদের মধ্য থেকে পদোন্নতি দিয়ে ৬৫ শতাংশ এবং বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বাকি ৩৫ শতাংশ নিয়োগ দেওয়া হবে।

দীর্ঘ দিন ওই সব স্কুলে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় পাঠদান বিঘ্নিত হচ্ছিল। সহকারী শিক্ষকরা এ পদের দায়িত্ব পালন করছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

বিজ্ঞপ্তি আসছে প্র্রাথমিকে ৫ হাজার প্রধান শিক্ষক নিয়োগে

আপডেট টাইম : ০৯:৫৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০১৬