ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

গুগল আর বিনা পয়সায় ছবি রাখবে না

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
  • ২৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ব্যবহারকারীদের ছবি আর বিনা পয়সায় রাখবে না গুগল। আগামী বছরের জুন পর্যন্ত এ জন্য সময় বেঁধে দিয়েছে প্রতিষ্ঠানটি। এরইমধ্যে সব ব্যবহারকারীর কাছে মেইলে এ তথ্য জানানো শুরু করেছে গুগল।

গুগলের ঘোষণা অনুযায়ী, ফটোজ অ্যাপে আপলোড করা যেকোনো ছবি গুগল ব্যবহারকারীর অ্যাকাউন্ট খোলার সময় যে ১৫জিবি স্টোরেজ দেওয়া হয় তার হিসাবের মধ্যে ধরা হবে।

গুগলের পাঠানো মেইলে আরো বলা হয়েছে, ২০২১ সালের ১ জুন থেকে উচ্চমান সম্পন্ন সব ছবি ও ভিডিও ব্যাকআপ ১৫ জিবি স্টোরেজের মধ্যেই ধরা হবে। এই ১৫ জিবি জায়গা গুগলের অ্যাকাউন্ট খোলার সময় বিনা মূল্যে দেওয়া হয়। এর বাইরে কেউ গুগলের কাছ থেকে স্টোরেজ বা জায়গা কিনলে সেখানে ভিডিও বা ছবি জমা থাকবে। গুগল ড্রাইভ ও জিমেইলের তথ্য এভাবেই হিসাব করা হয়। এখন থেকে গুগল ফটোজও এ হিসাবের মধ্যে পড়বে।

তবে সুখবর হচ্ছে, আগামী বছরের ১ জুনের আগে যেসব ছবি ব্যাকআপ নেওয়া হবে তা গুগলের অ্যাকাউন্ট স্টোরেজের আওতায় পড়বে না।

প্রযুক্তি বিশ্লেষকেরা মনে করছেন, গুগল চাইছে আরও বেশি মানুষ যাতে তাদের সেবা অর্থ দিয়ে ব্যবহার করুক। গুগল ওয়ান নামের সেবার সাবসক্রিপশন বাড়াতেই এ পদক্ষেপ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

গুগল আর বিনা পয়সায় ছবি রাখবে না

আপডেট টাইম : ০৬:০৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০